Ajker Rashifal, 12 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 12 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ মনে আধ্যাত্মিক চিন্তার উদয় হবে। যোগব্যায়াম করে চাঙ্গা থাকুন শারীরিক এবং মানসিকভাবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সকলের কাছে প্রকাশ করবেন না।

বৃষ : আজ বন্ধুদের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে। প্রেমিকার মন বুঝে চলুন। তার অপছন্দের কাজ করবেন না। আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে। তাই চোখ কান খোলা রাখুন।

মিথুন : অতীতের কঠোর পরিশ্রমের ফল পাবেন আজ। কোনও খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তবে সঠিক পরিকল্পনার অভাবে আজ আপনার অর্থসংকট দেখা দিতে পারে।

কর্কট : নতুন বিনিয়োগ গুলি আজ লাভ দিতে পারে। কাজের চাপকে পিছনে ফেলে আজ সকলকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। মন হালকা হবে। রাতে মঙ্গল অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

সিংহ : আজ নতুন করে প্রেমে পড়বেন। ভালোবাসার মানুষের সাথে স্মরণীয় কিছু সময় কাটবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ফলে প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষা করতে পারে। বাড়িতে কোনও অনুষ্ঠান হবে।

কন্যা : সমস্ত রকম অনিয়ম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আপনার হতাশ মনোভাব কাটানোর জন্য নিজেকে সৃজনশীল কাজে ডুবিয়ে রাখুন। দ্রুতগামি যানগুলি থেকে সাবধান।

তুলা: অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন। লাভ পেতে পারেন। নিজের মনের কথা বলার সুযোগ পাবেন না। ফলে হতাশা গ্রাস করতে পারে। তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে পারে।

বৃশ্চিক : নতুন জিনিসের প্রতি আগ্রহ বাড়বে। ফলে কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ গুলি থেকে লাভ পেতে পারেন। বাচ্চাদের সাথে কিছু সময় কাটান। মন হালকা হবে।

ধনু : কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের সাথে মতবিরোধ হতে পারে। আপনার সাফল্যের জন্য সহকর্মীরা আপনাকে হিংসা করতে পারে। কিছু সুপ্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা আপনার জন্য নতুন দিক খুলে দেবে।

মকর : বাড়িতে আজ কোনও অনুষ্ঠানে অতিথি এবং বন্ধুবান্ধবদের সমাগম হবে। সকলকে নিয়ে আমোদপ্রমোদে কাটবে। আপনার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হলেও আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

কুম্ভ : অকারণ দুশ্চিন্তা আপনাকে বিভ্রান্ত করবে। তাই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে দিন। আজ তৎপরতার সব কাজ সম্পূর্ণ করুন। তাতে সাফল্য পাবেন। পারিবারিক কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে আজ মন বসবে।

মীন : অতিরিক্ত খরচের জন্য আর্থিক সঙ্কটে পড়তে পারেন আজ। তাই সবদিক বুঝে খরচ করা উচিত। আবহাওয়া বদলে শারীরিক সমস্যা হতে পারে। সাবধান থাকুন। ভ্রমণ লাভজনক হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement