Ajker Rashifal, 1 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 1 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : সহ্যশক্তি মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলবে। এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখুন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে আজ।
বৃষ : বিপদের সময় শান্ত থাকুন। নিজের জীবন একটি উচ্চ আদর্শে চালিত করুন। নেশা কাটিয়ে না উঠলে স্নায়ুর সমস্যা দেখা দেবে। সন্ধ্যার সময় ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে।
মিথুন : প্রেমের জীবন খুব ভালো কাটবে। সামাজিক অনুষ্ঠানে গেলে মন ভালো থাকবে। বন্ধুদের নিয়ে কোথাও খেলাধুলার আয়োজন হতে পারে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।
কর্কট : আপনার ধৈর্য্য বজায় রাখুন। বাবার দেওয়া পরামর্শ কর্মক্ষেত্রে অনেক সুবিধা করে দেবে। তাই বন্ধুবান্ধব অথবা পরিবারের মানুষদের সাথে আড্ডা দিয়ে মন ভালো থাকবে।
সিংহ: বিপরীত লিঙ্গের কারোর সহায়তায় ব্যবসায় উন্নতি হবে। ভারি জিনিসের থেকে দূরে থাকুন। সন্তানের জন্য গর্বিত হবেন আজ । পুরনো সমস্যা উঠে আসতে পারে।
কন্যা : আজ পেশি গুলিকে বিশ্রাম দিন। মা বাবার শরীরের প্রতি যত্ন নিন। আর্থিক উন্নতি হবে। কাউকে ঘৃণা করবেন না। এর ফলে সম্পর্ক নষ্ট হতে পারে। সমস্ত মানুষকে তার প্রাপ্য সম্মান দিন।
তুলা : জমানো অর্থ কাজে লাগতে পারে। ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে। সহকর্মীদের সহায়তায় আপনার কাজের ক্ষেত্র বেড়ে যাবে। অনর্থক তর্ক মনের শান্তি নষ্ট করবে, সম্পর্কও খারাপ হতে পারে।
বৃশ্চিক : জমিজমায় বিনিয়োগ লাভজনক হবে। ভাই বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। কথোপকথনে শান্ত থাকুন। তাড়াতাড়ি কাজ মিটিয়ে সন্ধ্যেটা বিনোদনে কাটান।
ধনু : অতিরিক্ত কাজের চাপ নেবেন না। অন্য কাজে মন দিন। অসুখ অল্পদিনের মধ্যেই সেরে যাবে। মানসিক চাপ বাড়বে। শরীরও খারাপ হতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। দীর্ঘদিনের ঝামেলা আজ মিটে যাবে।
মকর : পরিবারে আজ মতবিরোধ হতে পারে। আপনার সৃজনশীল প্রতিভা আজ খ্যাতি এনে দেবে। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন। পুরানো বন্ধুদের সাথে দেখা হবে।
কুম্ভ : নতুন উদ্যোগ বা খরচের সম্ভাবনা পিছিয়ে দিন। অন্যদের পরামর্শ নিয়ে বিনিয়োগ না করলে ক্ষতি হতে পারে। রাজনীতিতে জনসংযোগ বাড়বে। নতুন প্রকল্পের মূলধন ধার নিতে পারেন আজ।
মীন : কাজের চাপ বিরক্তি তৈরি করবে। ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারের দ্বিমত তৈরি হতে পারে। অনেক দিনের পুরানো বিনিয়োগগুলি থেকে আজ আর্থিক লাভ হবে। মানসিক শান্তি পেতে দানধ্যান করুন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)