Ajker Rashifal, 1 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 1 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : খারাপ পরিস্থিতি নিয়ে অকারণ অভিযোগ করে লাভ নেই। যা বদলাতে পারবেন না তা মেনে নেওয়ার চেষ্টা করুন। বাড়ির ছোটদের সাথে আজ কিছুটা সময় কাটালে মন ভালো থাকবে।
বৃষ : বাইরের খাবার খাওয়ার ব্যপারে সাবধান হন। কাউকে টাকা ধার দেওয়ার আগে সবদিক বিচার করুন। দিনের শেষভাগে আপনি পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। রোমান্টিক চিন্তা আসবে মনে।
মিথুন : আজ শরীর ভালো থাকবে। বন্ধুদের সাথে কোথাও খেলতে যেতে পারেন। অবসর সময়ে যোগাভ্যাস ও ধ্যান মনে শান্তি দেবে। প্রেমের ক্ষেত্রে জীবনে নতুন মোড় আসতে পারে।
কর্কট : নিজের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। অকারণ দুসচিন্ত আপনার অন্য কাজের ক্ষতি করতে পারে। নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগের আগে সবদিক বিবেচনা করুন। অকারণে প্রেমিক/ প্রেমিকাকে সন্দেহ করবেন না।
সিংহ : পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। পরিবারের মানুষদের সাথে কথা বলার সময় সংযত হোন। আপনার কথায় তারা আঘাত পেতে পারেন । কর্মক্ষেত্রে আপনার দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।
কন্যা : আজ খাওয়াদাওয়া ও নেশার ব্যাপারে নিজেকে সংযত থাকুন। অন্যথায় শারীরিক অসুস্থতা আপনাকে সমস্যায় ফেলবে। বন্ধুদের দেওয়া ভুল পরামর্শ আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে।
তুলা : আজ তাড়াতাড়ি সমস্ত কাজ মিটিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ পরিস্থিতি উকুলে থাকবেনা। তাই কাজে ও কথাবার্তায় সতর্ক থাকুন। প্রেমিকা আপনার সাথে রূঢ় ব্যবহার করতে পারেন।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাবে। এর ফলে মানসিক চাপে থাকতে পারেন। এই অবস্থায় কোনও ক্ষেত্রে নতুন বিনিয়োগ করবেন না। পরিবর্তনগুলিকে মেনে নিতে শিখুন। স্ত্রীয়ের শরীর খারাপ হতে পারে।
ধনু : আজ বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নিন। আপনার সৃজনশীল ক্ষমতার বিকাশ হবে আজ। তবে আর্থিক বা পারিবারিক ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের পরামর্শ নিন।
মকর : ভাইবোনদের সহায়তায় আজ অনেক কাজ সহজ হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। পদোন্নতিও হতে পারে । পুরানো বন্ধু বা আত্মীয়ের সাথে মনোরম সময় কাটবে।
কুম্ভ : আজ আপনি খুশির মেজাজে থাকবেন। আপনার রসিক স্বভাব আজ সকলকে আনন্দ দেবে। বন্ধুদের সহায়তায় কাজের ক্ষেত্রে কিছু উপকার হবে। প্রিয়জনের সাথে রোমান্টিক সময় কাটবে।
মীন : শরীর ভালো রাখতে আজ বেশি করে হাঁটুন। অতীতের বিনিয়োগগুলি থেকে আজ লাভ পাবেন। ঘুরতে গিয়ে কোনও গুণী মানুষের সাথে আলাপ হবে আজ। তার ফলে অনেক কাজ সহজ হয়ে যাবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)