Ajker Rashifal, 1 April, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 1 April, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : কাজ করার সময় উত্তেজিত হবেন না। অন্যের কাজের সাথে নিজের কাজকেও গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে। আজ আপনার সৃজনশীলতা বিকাশ পাবে।
বৃষ : কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। অবসর সময় জীবনসঙ্গীর সাথে আনন্দে কাটবে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সচেতন না হলে সমস্যায় পড়তে পারেন।
মিথুন : কোনও নতুন প্রকল্প শুরু করার আগে সব দিক বিবেচনা করুন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গোপনে রাখার চেষ্টা করুন। ব্যবসায় যৌথ উদ্যোগে লাভ হবে। প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ বাড়নোর চেষ্টা করুন।
কর্কট : মানসিক চাপ থেকে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। অন্যের কথাতে বিচলিত হবেননা। অবসর সময় একান্তে কাটান। দানধ্যান করে মানসিক শান্তি পাবেন আজ। কোনও সূত্র থেকে আকস্মিক আর্থিক লাভ হতে পারে।
সিংহ : ভয়ের কারণে নিজের উচ্চাশা থেকে সরে আসবেন না। আজ আপনি কিছু টাকা জমাতে পারবেন। সন্ধ্যার দিকে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন। মিটিয়ে অবসরে আপনি নিজের শখ পূরণ করবেন।
কন্যা : জরুরী সিদ্ধান্ত নেওয়ার ব্যপারে মানসিক চাপ থাকবে। কর্মক্ষেত্রে একদিনের ছুটি নিতে পারেন। আপনার রসিকতাবোধ সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।
তুলা: ঘুরতে যাওয়ার সময় সাবধানে থাকুন। অসাবধান হলে জিনিস চুরি হতে পারে। সকলের সাথে একটি মিলন অনুষ্ঠান আয়োজন হতে পারে। করুন। টাকাপয়সার ব্যাপারে বেশি চিন্তা না করাই ভালো এতে সম্পর্ক খারাপ হতে পারে।
বৃশ্চিক : আপনার কোনও মূল্যবান জিনিস চুরি যেতে পারে। প্রেমের জীবনে এক নতুন মোড় আসবে। পরিবার এবং বন্ধুদের সাথে আজকের দিন ভালো কাটবে। পরিবারের কারোর ব্যবহারে আপনি আহত হতে পারেন।
ধনু :সঞ্চয়ের চেষ্টা করলেও অনেক টাকা খরচ হয়ে যাবে। অবসর সময় কাটবে সৃজনশীল কাজে। শান্তিপূর্ণ ধর্মীয় ভ্রমণ আশা করতে পারেন। দাতব্য প্রতিষ্ঠানে কিছু দান করার পরিকল্পনাও করতে পারেন।
মকর : আপনার মনকে সমস্তরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। বিপরীত লিঙ্গের কেউ আপনাকে কাজের জায়গায় সাহায্য করবে। অংশীদারের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
কুম্ভ : নিজের জন্য পছন্দের পোশাক কিনতে পারেন। বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে। বেশি উপার্জনের দিকে আজ আপনার নজর দেওয়া দরকার। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। কোনও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার আগে নথিগুলি সাবধানে পড়তে হবে।
মীন : আত্মীয়দের থেকে অপ্রত্যাশিত ভাবে উপহার পাবেন। গ্ল্যামার, শিল্প, ফ্যাশনের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের পেশার নিরিখে নতুন কিছু করতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ অদূর ভবিষ্যতে লাভ দেবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)