Hyderabad Woman Found Dead In Australia: অস্ট্রেলিয়ার রাস্তায় হায়দরাবাদের তরুণীকে খুন করল স্বামী? রহস্য ঘনাচ্ছে ক্রমশ

হায়দরাবাদের উপ্পলের বিধায়ক লক্ষ্মা রেড্ডি বলেন, মৃত তরুণী তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দা। এই খবর পেতেই তিনি মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। অস্ট্রেলিয়া থেকে যাতে মৃত তরুণীকে ফেরানো যায়, তার জন্য বিদেশ মন্ত্রককে তিনি চিঠি পাঠিয়েছেন।

Murder, Representational Image (Pixabay)

হায়দরাবাদ, ১১ মার্চ: অস্ট্রেলিয়ায় (Australia) খুন করা হল হায়দরাবাদের (Hyderabad) এক তরুণীকে। ৩৬ বছর বয়সী ওই তরুণীকে তাঁর খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। রিপোর্টে প্রকাশ, স্ত্রীকে খুনের পর হায়দরাবাদে ফেরে ওই তরুণীর স্বামী। হায়দরাবাদে ফিরে ওই  যুবক নিজের মেয়েকে স্ত্রীর বাবা, মায়ের তুলে দেয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, শনিবার অস্ট্রেলিয়ার বাকলির একটি রাস্তার পাশে একটি হুইলি বিনের মধ্যে চৈতন্য মাধগনি নামে সংশ্লিষ্ট তরুণীর মৃতদেহ পাওয়া যায়। তরুণীর স্বামীই তাঁকে খুন করে  বলে স্বীকার করলেও, এ বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।

এ বিষয়ে হায়দরাবাদের উপ্পলের বিধায়ক লক্ষ্মা রেড্ডি বলেন, মৃত তরুণী তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দা। এই খবর পেতেই তিনি মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। অস্ট্রেলিয়া থেকে যাতে মৃত তরুণীকে ফেরানো যায়, তার জন্য বিদেশ মন্ত্রককে তিনি চিঠি পাঠিয়েছেন।

হায়দরাবাদেই যাতে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা যায়, সে বিষয়ে সরকারের কাছে বার বার অনুরোধ জানিয়েছেন মৃতের বাবা, মা। শুধু তাই নয়, জামাই-ই তাঁদের মেয়েকে খুন করেছে বলে ওই ব্যক্তি শ্বশুর, শাশুড়ির কাছে স্বীকার করেছেন বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement