White Crow Video: কালো নয়, ধবধবে সাদা কাক! পুণের রাস্তায় একে দেখে নেটিজেনরা অবাক (দেখুন ভিডিও)

পুনের কন্ধওয়ার লুল্লা নগর এলাকায় একটি সাদা কাক দেখা গেছে।কেউ কেউ একে অন্য পাখি ভেবেছেন। আবার অনেকের মনেই কৌতূহল জন্মেছে বিপরীত রং-কে ঘিরে।

White Crow in Pune Photo Credit: Twitter@zee24taasnews

কাকের রং কী? প্রশ্ন করা হলে আপনি হেসেই উত্তর দেবেন, কালো। এই সোজা প্রশ্নের উত্তর সবারই জানা। কিন্তু কখনো কি ধবধবে সাদা কাকের কথা শুনেছেন? কাক কিন্তু কেবল কালো নয়, সাদা রঙেরও হতে পারে। তবে সংখ্যায় তা খুবই কম।সম্প্রতি পুণের রাস্তায় দেখা মিলল ধবধবে সাদা কাকের। আর সেই  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে  ভাইরাল।

পুনের কন্ধওয়ার লুল্লা নগর এলাকায় একটি সাদা কাক দেখা গেছে।কেউ কেউ একে অন্য পাখি ভেবেছেন। আবার অনেকের মনেই কৌতূহল জন্মেছে বিপরীত রং-কে ঘিরে।  আমাদের চারপাশে সাধারণত দুই ধরনের কাকের বিচরণ। এগুলো হলো দাঁড়কাক ও পাতিকাক। সাধারণত ৪০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এসব কাক। কালো কাকের সাদা রং হওয়া মূলত এর জন্মগত ত্রুটি।এই ধরনের কাককে ‘অ্যালবিনো কাক’ বা ‘অ্যালবিনো ক্রো’ বলা হয়। সাধারণত এদের ঠোঁট ও পা গোলাপি রঙা হয়ে থাকে। আফ্রিকা মহাদেশ ও আমেরিকায় সাদা-কালো রঙা কাক দেখা যায় যাদের বলা হয় ‘পাইড ক্রো’।

দেখুন পুণের রাস্তায় দেখা যাওয়া সেই সাদা কাকের ভিডিও-

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement