নরেন্দ্র মোদির পর অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে কাল বৈঠক হবে, নরম সুরে জানালেন মমতা ব্যানার্জি
প্রধানমন্ত্রী পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদি-র পর এবার অমিত শাহ। কাল অমিত শাহ-র সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা মমতার। মোদির সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক সেরে মমতা জানালেন, আগামিকাল সময় হলে অমিত'ভাই'-এর সঙ্গেও দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলে কাল কথা হবে বলে জানান মমতা।
নয়া দিল্লি, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী (PM Narendra Modi) পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদি-র পর এবার অমিত শাহ (Amit Shah)। কাল অমিত শাহ-র সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র। মোদির সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক সেরে মমতা জানালেন, আগামিকাল সময় হলে অমিত'ভাই'-এর সঙ্গেও দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলে কাল কথা হবে বলে জানান মমতা। মোদি-র পর অমিত শাহ-র সঙ্গেও সম্ভাব্য বৈঠককে সৌজন্য সাক্ষাৎ আখ্য়া দিয়ে মমতা বললেন, অতীতে দিল্লিতে এসে তিনি রাজনাথ সিং, অরুণ জেটলির সঙ্গে দেখা করে গিয়েছেন।
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এবার অমিত শাহ-র মুখোমুখি হতে পারেন মমতা ব্যানার্জি। যে অমিত শাহ-র সঙ্গে লোকসভা ভোটের সময় একেবারে খারাপ সম্পর্ক হয়ে গিয়েছিল দিদির। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মমতা-অমিতের সম্পর্কটা একেবারে তলানিতে ঠেকেছিল। এদিকে, অমিত শাহ-র সঙ্গে মমতার বৈঠক হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে NRC। মমতা যেমন আজ মোদির সঙ্গে বৈঠকের পর রাজ্যে এনআরসি হওয়ার প্রসঙ্গে পুরো উড়িয়ে দেন। এদিকে, আজই স্বরাষ্ট্রমন্ত্রী আবার অসমের দেশের বিভিন্ন জায়গায় এনআরসি-র পক্ষে সওয়াল করেন।
দেড় বছর আগে শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে শেষবার একই মঞ্চে দেখা গিয়েছিল মোদি ও মমতাকে। মোদির সঙ্গে বৈঠকের পর হাসিমুখে সাংবাদিকদের কাছে মমতা জানান, ''NRC নিয়ে কোনো কথা হয়নি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। পুজোর পর বীরভূমের দেউচা- পাঁচামি কয়লাখনি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছি। ১২ হাজার কোটি টাকার এই কয়লাখনিতে লক্ষাধিক কর্মসংস্থান হবে।'' রাজ্যের নামে যাতে বাংলা কথাটি থাকে তার আর্জিও জানান মমতা।