Mamata Banerjee: জয়েন্ট ও নিট প্রবেশিকার পরীক্ষা স্থগিত করা হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মমতা ব্যানার্জির

জয়েন্ট ও নিট ২০২০-র পরীক্ষা স্থগিত করতে বলে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা ব্যানার্জি। আগামী সপ্তাহেই জয়েন্ট ও নিট ২০২০-র প্রবেশিকা পরীক্ষা। সোমবার সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে তিনি টুইট করে লিখেছিলেন,"আমি আরও একবার আর্জি জানাচ্ছি, ঝুঁকির কথা বিবেচনা করে, ছাত্রছাত্রীদের কথা ভেবে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করা হোক।" তিনি আরও লিখেছিলেন,“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যখন সর্বশেষ ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল আমি ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কারণ এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া হবে।”

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo Source: ANI/Twitter)

কলকাতা, ২৪ অগস্ট: জয়েন্ট ও নিট ২০২০-র পরীক্ষা স্থগিত করতে বলে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা ব্যানার্জি। আগামী সপ্তাহেই জয়েন্ট ও নিট ২০২০-র প্রবেশিকা পরীক্ষা। সোমবার সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে তিনি টুইট করে লিখেছিলেন,"আমি আরও একবার আর্জি জানাচ্ছি, ঝুঁকির কথা বিবেচনা করে, ছাত্রছাত্রীদের কথা ভেবে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করা হোক।" তিনি আরও লিখেছিলেন,“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যখন সর্বশেষ ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল আমি ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কারণ এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া হবে।”

এবার শুধু টুইটই নয়, পাঠালেন চিঠিই। মহামারীর মধ্যে নিট ও জয়েন্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের নিন্দা করেছে কংগ্রেসও। আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আজ প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বলেন, "একবার ছাত্রদের মনের কথাও (স্টুডেন্টস কে মন কি বাত) শুনে নিন।" অধীর চৌধুরীর তীব্র প্রতিক্রিয়া,"শারীরিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার সময় তারা কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পারবে এ বিষয়ে সকলেই প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছে।" আরও পড়ুন, মধ্যপ্রাচ্যের কোনও দেশে পরীক্ষাকেন্দ্রের প্রশ্ন নেই, সুপ্রিম রায়ে পরীক্ষার্থীদের বন্দেভারত ফ্লাইটে দেশে আনার নির্দেশ

এদিকে কেন্দ্র পরীক্ষা নেওয়াতে বদ্ধপরিকর। ইতিমধ্যে অ্যাডমিট কার্ডও তৈরি হয়ে গেছে বলে জানায় কেন্দ্র। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেয়, নিট ২০২০ এবং জেইই ২০২০-র পরীক্ষা নির্ধারিত দিনই হবে। করোনার কারণে পরীক্ষা আগে নেওয়া যায়নি। তাই সেপ্টেম্বরেই পরীক্ষা হবে। বিচারপতি অরুণ মিশ্রার নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ আগেই জানায়, করোনা থাকলেও “জীবন চালাতে হবে” এবং আদালত তাতে হস্তক্ষেপ করে শিক্ষার্থীদের কেরিয়ারকে বিপদে ফেলতে পারে না। বিচারপতি অরুণ মিশ্রার নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ জানায়, "জীবন এভাবে থমকে থাকতে পারে না। আমাদের সুরক্ষাবিধি মেনে এগিয়ে যেতে হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement