West Bengal: পঞ্চায়েত ভোটের আগেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, প্রতিবাদ অধীর চৌধুরীর

রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

Adhir Chowdhury (Photo Credit: ANI/Twitter)

পঞ্চায়েত ভোটের আগে খুন এক কংগ্রেস কর্মী। খড়গ্রামে ১ কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে।ঘটনার জেরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের দিকে তোপ দেগে তিনি জানিয়েছেন, 'খড়গ্রাম প্রশাসনের মদতে অভিযুক্ত হামলা চালিয়েছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব।তৃমমূল ব্যালটের নির্বাচন চাই, না বুলেটের নির্বাচন চাই?আমরা তৃণমূল কংগ্রেসকে রক্তের রাজনীতি করতে দেব না ' বলে জানান তিনি।

রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জুলাই মাসের ৮ তারিখে পঞ্চায়েতের দিনক্ষন স্থির করা হয়েছে। সেই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। তবে মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা দেখা গেছে।

চিঠিতে কংগ্রেস কর্মীর খুনের ঘটনা উল্লেখ করে এই রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট করানোর আবেদন জানান তিনি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement