Bandh In Jammu Kashmir: থমথমে কাশ্মীর, উপত্যকা জুড়ে বনধের ডাক, বন্ধ স্কুলকলেজ দোকানপাট

জঙ্গিহানার পিছনে রয়েছে ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে এক সন্ত্রাসবাদী সংগঠন। হামলায় দায় স্বীকার করেছে তারা।

থমথমে কাশ্মীর (ছবিঃANI)

নয়াদিল্লিঃ থমথমে কাশ্মীর(Jammu Kashmir)। পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হানার প্রতিবাদে বুধবার কাশ্মীর জুড়ে বনধ। এই বন্ধ ডাকা হয়েছে কাশ্মীরের বিভিন্ন ধর্মীয় এবং ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে। বনধকে সমর্থন জানিয়েছে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বনধকে সমর্থন জানিয়েছে জম্মু ও কাশ্মীরে ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহেবুবা মুফতিও। হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুকের তরফেও এসেছে বনধের ডাক। পাশাপাশি বনধের ডাক দিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রসিজ কাশ্মীর এং জম্মু ও কাশ্মীর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন।

জঙ্গিহানার প্রতিবাদে কাশ্মীর জুড়ে বনধ

বুধ সকাল থেকেই বনধ পালন হচ্ছে কাশ্মীরে। বন্ধ দোকানপাট। থমথমে রাস্তাঘাট। এলাকায় এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। প্রসঙ্গত, মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলা পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে যায় ২৭ টি তরতাজা প্রাণ। প্রায় দু'দশক পর এমন ভয়াবহ জঙ্গিহানার সাক্ষী থাকল উপত্যকা। এই জঙ্গিহানার পিছনে রয়েছে ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে এক সন্ত্রাসবাদী সংগঠন। হামলায় দায় স্বীকার করেছে তারা।

থমথমে কাশ্মীর, উপত্যকা জুড়ে বনধের ডাক, বন্ধ স্কুলকলেজ দোকানপাট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement