Shyna Sunsara: কর্নেল সোফিয়া কুরেশির যমজ বোন শায়না সুনসারা-র কৃতিত্ব শুনলে চমকে যাবেন

। অপারেশন সিঁদুরের মুখ হয়ে ওঠেন সোফিয়া। 'অপারেশন সিঁদুর'-এর পর সোফিয়া কুরেশির জঙ্গি ঘাঁটি ধ্বংসের কথা, দেশের একতা বজায় রাখার বার্তার প্রশংসা হয় সব মহলে।

Colonel Sofiya Qureshi (Photo Credit: ANI/X)

গত বুধবার পাকিস্তানে জঙ্গি ঘাঁটি নির্মুল করতে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) চালায় ভারতীয় সেনা। আর এই সফল অপরাশেনের পর কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi)-র কথা শুনে মুগ্ধ হয়ে গোটা দেশ। অপারেশন সিঁদুরের মুখ হয়ে ওঠেন সোফিয়া। 'অপারেশন সিঁদুর'-এর পর সোফিয়া কুরেশির জঙ্গি ঘাঁটি ধ্বংসের কথা, দেশের একতা বজায় রাখার বার্তার প্রশংসা হয় সব মহলে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সোফিয়া কুরেশিকে নিয়ে বেশ আলোচনা হতে শুরু করে। এবার সোফিয়া কুরশির যমজ বোন শায়না সানসারা-কে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ভোদদরার 'বিষ্ময় মহিলা'হিসেবে পরিচিত ডক্টরেট শায়না সুনসারা ভারতীয় ফ্যাশান ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 'দাদা সাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হয়েছেন।

কে এই শায়না সুনসারা

বোন কর্নেল সোফিয়া কুরেশির মত শায়না সুনসারা-র বেশ কিছু বড় কৃতিত্ব রয়েছে। তিনি প্রাক্তন আর্মি ক্যাডেট, বিশিষ্ট ফ্য়াশন ডিজাইনার, পরিবেশবিদ। এর পাশাপাশি মিস গুজরাট, ২০১৭ সালে মিস মিস ইন্ডিয়া আর্থ ও ২০১৮ মিস ইউনাইটেড নেশাসন-এর শিরোপা জিতেছেন। ছোটলেলা থেকেই শায়না ফ্যাশনের প্রতি আগ্রহী ছিলেন। স্কুলে থাকাকালীন শায়না একবার পোশাক ডিজাইন করার জন্য তাঁর মায়ের শাড়ি কেটেছিলেন। সেই ছিল তাঁর সৃজনশীলতার প্রাথমিক প্রদর্শন।

সুন্দরী প্রতিযোগিতায় একের পর মুকুট জেতেন শায়না

রাইফেল শ্যুটিংয়ে সোনাজয়ী শায়না

এর পাশাপাশি রাইফেল শ্যুটিংয়ে সোনা জিতছেন। শায়না সুনসারা ভারতীয় ফ্যাশান ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 'দাদা সাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হয়েছেন। গুজরাটে এক লক্ষ গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর উদ্যোগে সামলি হন।

দুই বোন- সোফিয়া কুরেশি ও শায়না সুনসারা

সোফিয়া কুরিশের কথা

গুজরতটের ভোদদদরা (তখন বলা গত বরোদা) বাসিন্দা

সোফিয়া কুরেশি । ১৯৮১ সালে গুজরাতের ভদোদরায় তাঁর জন্ম। বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর। আর্মি ফ্যামিলির সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন, ঠাকুরদাও৷ ২০১৬ সালে কর্নেল সোফিয়া কুরেশি দেশের প্রথম মহিলা অফিসার আন্তর্জাতিক সামরিক মহড়ায় যোগ দেন। ১৯৯৯ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন কর্নেল সোফিয়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement