Uttarpradesh : নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা পুলিশের

ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

২ বছর ধরে গণধর্ষনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের শাহাজানপুরে। জানা গেছে নবম শ্রেণীর এক ছাত্রীকে ২ বছর ধরে গণধর্ষণ করে ৬ যুবক। ঘটনার ছবি এবং ভিডিও করে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মেয়ের বাড়ির লোকজন এই বিষয়ে জানতে পারে। শনিবার বাবার সঙ্গে গিয়ে ওই ছাত্রী থানায় অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গেছে ছাত্রীর মায়ের মানসিক সমস্যা রয়েছে সেই কারণে সে মির্জাপুর এলাকায় বসবাস করে। মেয়েটির একটি ছোট ভাইও রয়েছে। মেয়ের বাবা বহাইরে কাজ কেরন বলে জানা গেছে।বাড়ির পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত নীরজ মহিলাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপরে মেয়েটির অশ্লীল ছবি তৈরী করে। তারপর সেই ব্ল্যাকমেলিংয়ের ভিডিও দেখিয়ে নীরজের অন্যান্য আত্মীয়রাও পরপর ধর্ষণ করে।

এসপির নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো মামলায় দায়ের করা হয়েছে মামলা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement