Uttar Pradesh Shocker: স্ত্রী, মেয়েকে হত্যার পর ডাকাতির গল্প ছকে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, গ্রেফতার

স্ত্রী এবং মেয়েকে খুনের পর ডাকাতির গল্প সাজায় নীরজ। বাড়িতে ডাকাতির সময় তার স্ত্রী এবং মেয়েকে দুষ্কৃতীরা খুন করেছে এমন গল্প সাজিয়ে নিজের শরীরের বিভিন্ন জায়গায় সে আঘাত করে। সেই সঙ্গে বাড়িতেও লুটপাট চালানোর গল্প ফাঁদে ওই ব্যক্তি।

Representational Image, Photo Credit: File Image

দিল্লি, ১০ জানুয়ারি: স্ত্রী, মেয়েকে একসঙ্গে খুন করল এক ব্যক্তি। স্ত্রী, মেয়েকে খুনের পর পুলিশকে ধ্বন্দে রাখতে ডাকাতি বলে চালাতে শুরু করে ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  ললিতপুরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ (Police) সূত্রে খবর, নীরজ কুশওয়ার নামে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিল। বার বার বিষয়টি নিয়ে নীরজের সঙ্গে তার স্ত্রী মণীষার  বাকবিতণ্ডা হত। এবারও তা অব্যাহত ছিল। নীরজ কুশওয়ার সঙ্গে তার স্ত্রী মণীষার ঝগড়া শুরু হয়। বিবাদের মাঝে নীরজ ক্রিকেট ব্যাট দিয়ে মণীষার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মণীষার মৃত্যু হয়। স্ত্রীকে খুনের পর নীরজ নিজের এক বছরের ছোট্ট শিশুকেও খুন করে বলে অভিযোগ।

স্ত্রী (Wife) এবং মেয়েকে খুনের পর ডাকাতির গল্প সাজায় নীরজ।  বাড়িতে ডাকাতির সময় তার স্ত্রী এবং মেয়েকে দুষ্কৃতীরা খুন করেছে এমন গল্প সাজিয়ে নিজের শরীরের বিভিন্ন জায়গায় সে আঘাত করে। সেই সঙ্গে বাড়িতেও লুটপাট চালানোর গল্প ফাঁদে ওই ব্যক্তি। এরপর নীরজ তার এক বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকাতি হয়েছে বলে জানায়। সেই সঙ্গে ডাকাতরা তার স্ত্রী, মেয়েকে খুন করে সর্বস্ব লুট করেছে বলেও দাবি করে নীরজ।

আরও পড়ুন: Suchana Seth: বালিশ, তোয়ালে দিয়ে শ্বাসরোধের পর ছেলেকে 'খুন' করে বেঙ্গালুরু সিইও সূচনা, হাড়হিম ঘটনা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় নীরজকে। জিজ্ঞাসাবাদের সময় নীরজের কথায় একাধিক ফাঁক ফোকর চোখে পড়ে পুলিশের। এরপর পুলিশের একটানা জেরার চোটে সত্যি বলতে শুরু করে নীরজ। তর্কের সময় নীরজ স্ত্রীকে ক্রিকেট ব্যাচের আঘাতে খুন করেছে বলে স্বীকার করে নেয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement