Uttar Pradesh: ছিছিক্কার কাণ্ড! তিন সন্তান ফেলে ভাগ্নার সঙ্গে পালালেন মামি, বাধা দেওয়ার চেষ্টা করলে স্বামীকে খুন করে ড্রামে ভরার হুমকি

মামি-ভাগ্নার এমন অদ্ভুত প্রেমের কাহিনীতে হতবাক সকলে। ছিছিক্কার কাণ্ড বাধিয়েছেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, তিন সন্তানের মা বছর ৩৫-এর মহিলা তাঁর থেকে ৯ বছরের ছোট ভাগ্নার (২৬) সঙ্গে ভরা সংসার ফেলে পালিয়ে গিয়েছেন।

Mother of 3 Elopes with Nephew (Photo Credits: X)

প্রেমের সাগরে ভেসে স্বামী, সংসার এবং তিন সন্তানকে ফেলে ভাগ্নার সঙ্গে পালালেন এক মহিলা। পালানোর আগে স্বামীকে ওই মহিলা হুমকি দিলেন, বাধা দেওয়ার চেষ্টা করলে 'নীল ড্রামের' (Blue Drum) মত পরিণতি হবে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফরনগরে মামির সঙ্গে ভাগ্নার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

তিসাং গ্রামে জনসাথ থানা এলাকায় মামি-ভাগ্নার এমন অদ্ভুত প্রেমের কাহিনীতে হতবাক সকলে। ছিছিক্কার কাণ্ড বাধিয়েছেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, তিন সন্তানের মা বছর ৩৫-এর মহিলা তাঁর থেকে ৯ বছরের ছোট ভাগ্নার (২৬) সঙ্গে ভরা সংসার ফেলে পালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, পালানোর আগে স্বামীকে হুমকি দিয়েছেন, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে কিংবা খোঁজার চেষ্টা করলে 'নীল ড্রামের' মত পরিণতি করবেন। গত ১৯ মার্চ পালিয়ে যান মহিলা। কিন্তু পরিবারের সম্মান এবং সামাজিক কলঙ্কের কথা বিবেচনা করে বিষয়টি গোপন রেখেছিলেন মহিলার স্বামী এবং পরিবার। তবে এমন কাণ্ড কি আর চাপা রাখা যায় বেশিদিন। ঝুলি খুলে বেড়াল ঠিকই বেরিয়ে পড়েছে।

উল্লেখ্য, 'নীল ড্রামের' মত পরিণতি বলতে ওই মহিলা উত্তরপ্রদেশের মিরাটে খুন হওয়া মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের (Saurabh Rajput) মত পরিণতি করার হুমকি দিয়েছেন স্বামীকে। প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামী মার্চেন্ট নেভি অফিসার সৌরভকে খুন করেন স্ত্রী মুসকান। ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে খুন করা হয়েছিল সৌরভকে। এরপর দেহের ১৫ টুকরো করা হয়। নীল রঙের একটি ড্রামের ভিতর সেই দেহাংশ ভরে তাতে সিমেন্ট বালি দিয়ে চাপা দেয় অভিযুক্তরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement