Uttar Pradesh: খুন, ডাকাতিতে সিদ্ধহস্ত, মাথার দাম লক্ষাধিক; সাত সকালে STF-এর এনকাউন্টারে নিহত কুখ্যাত দুষ্কৃতী গুফরান

গুফরানের বিরুদ্ধে অসংখ্য খুন, জখম, ডাকাতির মামলা রয়েছে। তার বিরুদ্ধে ১৩টি খুনের মামলা, ডাকাতি, লুটের অভিযোগ রয়েছে। উত্তরপ্রদেশের প্রতাপগড়, সুলতানপুরে একাধিক মামলা রয়েছে গুফরানের বিরুদ্ধে।

UP Encounter (Photo Credit: ANI)

প্রয়াগরাজ, ২৭ জুন: মাথার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার। বেশ কিছুদিন ধরেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh)  পুলিশের 'ওয়ান্টেড লিস্টে' ছিল গুফরান নামে এক কুখ্যাত দুষ্কৃতী।  অবশেষে পুলিশের এনকাউন্টারে নিহত হয় গুফরান। মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের হাতে নিহত হয় কুখ্যাত দুষ্কৃতী গুফরান। রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার ভোর ৫টা থেকে কৌশাম্বিতে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফর সঙ্গে গুফরানের গুলির লড়াই শুরু হয়। পুলিশের গুলিতে শেষ পর্যন্ত নিহত হয় গুফরান। গুলি লেগে জখম হলে গুফরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মত বলে ঘোষণা করে।

 

জানা যাচ্ছে, গুফরানের বিরুদ্ধে অসংখ্য খুন, জখম, ডাকাতির মামলা রয়েছে।  তার বিরুদ্ধে ১৩টি খুনের মামলা, ডাকাতি, লুটের অভিযোগ রয়েছে। উত্তরপ্রদেশের প্রতাপগড়, সুলতানপুরে একাধিক মামলা রয়েছে গুফরানের বিরুদ্ধে।  ফলে গুফরানের খোঁজ দিলে, তাঁকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে প্রয়াগরাজ এবং সুলতানপুরের পুলিশ একযোগে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement