Pahalgam Terror Attack: পাকিস্তানিদের ফেরত পাঠাতে হবে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে নির্দেশ দিলেন অমিত শাহ
পহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। বুধবার রাত থেকেই একের পর এক কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে পাক সরকারের বিরুদ্ধে।
পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। বুধবার রাত থেকেই একের পর এক কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে পাক সরকারের বিরুদ্ধে। যার মধ্যে অন্যতম হল পাক নাগরিকদের অবিলম্বে ছাড়তে হবে ভারতের মাটি। এদেশে অনেকে যেমন ঘুরতে আসেন, তেমনই শিক্ষা, চিকিৎসা ইত্যাদি কারণেও দেশে আসেন। তাঁদের এবার তল্পিতল্পা গুটিয়ে ফিরতে হবে দেশে। আর সেই কারণে শুক্রবার সকাল থেকে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্পষ্ট নির্দেশ দেশ রাজ্যে যে সমস্ত পাক নাগরিক রয়েছে, তাঁদের ফেরত পাঠিয়ে দিতে হবে।
সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন শাহের
বুধবার থেকে ভিসা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী নতুন কোনও পাক ভিসা গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত পাক নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র মেডিকেল ভিসার ক্ষেত্রে ২৯ এপ্রিল অবধি সময়সীমা দেওয়া হয়েছে। যদিও লং টার্ম ভিসা এবং হিন্দু পাকিস্তানিদের ক্ষেত্রে নরম মনোভাব দেখিয়েছে বিজেপি সরকারা। কারণ একমাত্র তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য নয় বলে বৃহস্পতিবারই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
দেখুন পোস্ট
কলকাতাতেই রয়েছে ৩০ জন পাক নাগরিক
সূত্রের খবর, এই নির্দেশ পাওয়ার পরেই পশ্চিমবঙ্গ সরকার তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। তবে কলকাতা গোয়েন্দা বিভাগের তরফ থেকে ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে এই রাজ্যে রয়েছে, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তবে কলকাতায় জনা ৩০-এর মতো এমন পাক নাগরিক রয়েছেন যাঁদের লং টার্ম ভিসা বা এলটিভি রয়েছে। এবং এদের মধ্যে অধিকাংশই গৃহবধূ। ফলে তাঁদের ক্ষেত্রে কী হবে সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে রাজ্য সরকারের।