Indore Gang Rape: সেনা অফিসারকে মারধর করে লুঠপাট, বান্ধবীকে গণধর্ষণ করে পালাল দুষ্কৃতীরা

পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় সেনারা। ততক্ষণে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা। উদ্ধার করা হয় অপহৃত মহিলাকে। এরপর হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করা হলে জানা যায়, ওই যুবতীকে গণধর্ষণ করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

নয়াদিল্লিঃ সম্প্রতি মধ্যপ্রদেশে(Madhya Pradesh) ঘটে গিয়েছে একটি শিউড়ে ওঠাত মতো ঘটন। সেনা(Army) অফিসারদের বেধড়ক মারধর করে লুঠপাট চালিয়ে তাঁদের চোখের সামনে বান্ধবীকে গণধর্ষণ(Gang Rape) করল দুষ্কৃতীরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে(Indore)। জানা গিয়েছে, সেনা কলেজের প্রশিক্ষণ শেষ করে দুই বান্ধবীর সঙ্গে দেখা করেন দুই সেনা অফিসার। সামনেই একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করছিলেন তাঁরা। আচমকা তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তাদের হাতে ছিল ছুরি, পিস্তল এবং লাঠি। সেনা অফিসারদের মারতে শুরু করে তারা। এরপর লুঠ করা হয় যাবতীয় জিনিস। সেনা পফিসারের এক বান্ধবীকে বন্দি করা হয়। ১০ লক্ষ টাকা চাওয়া হয়। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সেনা ঘাঁটিতে ফিরে কম্যান্ডিং অফিসারকে গোটা বিষয়টি জানান ওই সেনা অফিসার। পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় সেনারা। ততক্ষণে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা। উদ্ধার করা হয় অপহৃত মহিলাকে। এরপর হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করা হলে জানা যায়, ওই যুবতীকে গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৮ যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

Trainee Army Officers Robbed In Madhya Pradesh, Woman Friend Raped https://t.co/R88SjUsUPv

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement