Coimbatore: পার্কে মহিলার থেকে চুমু পাওয়াতে সাসপেন্ড পুলিশ কনস্টেবল!

মহিলার থেকে চুমু (kiss) পাওয়াতে সাসপেন্ড হলেন পুলিশের এক কনস্টেবল। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের (Coimbatore) শহরের ঘটনা। ওই কনস্টেবল আর্মড রিজার্ভ পুলিশে কর্মরত। শহরের একটি পার্কে এক মহিলা তাঁকে চুমু খান।

চেন্নাই, ১৪ নভেম্বর: মহিলার থেকে চুমু (kiss) পাওয়াতে সাসপেন্ড হলেন পুলিশের এক কনস্টেবল। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের (Coimbatore) শহরের ঘটনা। ওই কনস্টেবল আর্মড রিজার্ভ পুলিশে কর্মরত। শহরের একটি পার্কে এক মহিলা তাঁকে চুমু খান।

শুক্রবার সন্ধ্যায় ভি বালাজি নামের ওই কনস্টেবল শহরের ভালানকুলাম বুন্ড পার্কে এক মহিলার সঙ্গে গল্প করছিলেন। গল্প চলাকালীন ওই মহিলা কনস্টেবলকে চুমু খান। ঘটনাটি ঘটার সময় ওই পুলিশ কনস্টেবল ইউনিফর্মে ছিলেন। পার্কে থাকা একদল যুবক অন্তরঙ্গ দৃশ্যটি রেকর্ড করে কোয়েম্বাটোর পুলিশ অফিসারদের কাছে পাঠিয়ে দেন। ভিডিয়োটি ভাইরাল হলেই নড়েচড়ে বসেন পুলিশ কর্তারা। শনিবার বালাজিকে সাসপেন্ড করেন কোয়েম্বাটোরের ডেপুটি পুলিশ কমিশনার। আরও পড়ুন: CBI, ED Chiefs' Tenures Extended: সিবিআই, ইডি প্রধানের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়াতে অধ্যাদেশ আনল কেন্দ্রীয় সরকার

পুলিশ জানিয়েছে, বালাজি ভিন্ন ধর্মের এক মহিলাকে বিয়ে করেছিলেন এবং কোয়েম্বাটোরে পুলিশ কোয়ার্টারে থাকতেন। স্ত্রীর এক আত্মীয়ের সঙ্গে তিনি বন্ধুত্ব করেন এবং পরে পার্কে নিয়ে যান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement