Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গিদের হাতে অপহৃত দুই ভিনরাজ্যের শ্রমিক, তল্লাশি অভিযানে থতম তিন, উদ্ধার এক যুবক
একদিকে জম্মু-কাশ্মীরে যখন জঙ্গিদের ধরপাকড় চলছে। তখন অন্যদিকে অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তবর্তী এলাকায় বেড়েছে স্থানীয় জঙ্গিগোষ্ঠীদের উৎপাত।
একদিকে জম্মু-কাশ্মীরে যখন জঙ্গিদের ধরপাকড় চলছে। তখন অন্যদিকে অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তবর্তী এলাকায় বেড়েছে স্থানীয় জঙ্গিগোষ্ঠীদের উৎপাত। গত ২৫ এপ্রিল লংডিং (Longding) জেলার পাংচাও এলাকায় দুই ভিনরাজ্যের শ্রমিককে অপহরণ করে এনএসসিএন (কে্ওয়াইএ) সংগঠনের সদস্যরা। অভিযোগ পেতেই তল্লাশি অভিযান শুরু করে অসম রাইফেল ও ভারতীয় সেনার যৌথবাহিনী। আর তাতেই মেলে সাফল্য। জঙ্গি সংগঠনের হাত থেকে উদ্ধার করা হয় এক জঙ্গিকে।
খতম তিন জঙ্গি
জানা যাচ্ছে, রবিবার এই তল্লাশি অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করে যৌথ বাহিনী। তাঁদের কাছে বন্দি ছিল এক শ্রমিক। উদ্ধার করা হয় তাঁকে। সেই সঙ্গে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় গোলাবারুদ ও যুদ্ধের মতো সরঞ্জাম। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়।
জারি তল্লাশি অভিযান
যদিও আরেক শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে এখনও জারি রয়েছে অভিযান। যৌথ বাহিনীর অনমান আশেপাশের কোনও গ্রামেই লুকিয়ে রাখা হয়েছে তাঁকে। এদিকে এই ঘটনার আতঙ্কে রয়েছে বাকি ভিনরাজ্যের শ্রমিকরা।