Meerut Building Collapsed: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত ৩, আহত ৬, জারি উদ্ধারকাজ
খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এরপর হাজির হন রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। এরপর পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় ৬ জনকে উদ্ধার করা হয়।
নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টির(Heavy Rain) জেরে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মিরাটে(Meerut) ভেঙে পড়ল বাড়ি(Building Collapsed)। এই ঘটিনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা পড়ে ৬ জন। জারি উদ্ধারকার্য। জানা গিয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মিরাটের জাকির কলোনিতে। বৃষ্টির মধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ি। তাঁদের মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে রাত যত এগোয় একের পর এক মৃতদেহ উদ্ধার করে যৌথ বাহিনী। মোট ৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়। রাতভর চলে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে মোট ১৪ জন আটকে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে কীভাবে বাড়িটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।
প্রবল বৃষ্টিতে মিরাটে ভেঙে পড়ল বাড়ি
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement