Meerut Murder Case: সৌরভ রাজপুত হত্যামামলায় মুসকান ও সাহিলের জামিন খারিজ করল আদালত, হাইকোর্টে আবেদন করতে পারেন আইনজীবী

মিরাটে মার্চেন্ট নেভি সৌরভ রাজপুত খুনের মামলায় অভিযুক্তদের জামিন খারিজ করল নিম্ন আদালত। জানা যাচ্ছে, স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লা জামিনের আবেদন করেছিলেন।

Saurabh Rajput, Muskan Rastogi, Sahil Shukla (Photo Credits: X)

মিরাটে (Meerut) মার্চেন্ট নেভি সৌরভ রাজপুত খুনের মামলায় অভিযুক্তদের জামিন খারিজ করল নিম্ন আদালত। জানা যাচ্ছে, স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লা জামিনের আবেদন করেছিলেন। কিন্তু শনিবার সেই আবেদন খারিজ করে দেয় মিরাট সেশন কোর্ট। এদিন মিরাট জেল থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি হয় এই মামলার। এই নিয়ে দু’বার জামিনের আবেদন খারিজ করল আদালত। এর আগে ২৭ এপ্রিল ও খারিজ হয় মুসকান ও সাহিলে জামিনের আবেদন। এরপরেই অভিযুক্তদের আইনজীবী হাইকোর্টে যাওয়ার কথা বলেন।

মিরাটে মার্চেন্ট নেভি অফিসারের খুনের ঘটনা

গত মার্চ মাসে মিরাটে সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড খবরের শিরোনামে আসে। মৃত যুবক পেশায় ছিলেন মার্চেন্ট নেভি অফিসার। তদন্তে নেমে জানতে পারেন তাঁর স্ত্রী এক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। ৪ মার্চ প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে সৌরভকে খুন করে অভিযুক্ত মুসকান। খুনের পর দেহ লোপাটের জন্য সৌরভকে ১৫ টুকরো করে একটি ড্রামে ভরে সেটি সিমেন্ট ও বালি দিয়ে চাপা্ দেয়।

মেয়ের মৃত্যুর দাবি করেন বাবা-মা

স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে আবার মানালিতে ঘুরতে যায় মুসকান। সেখান থেকে ফিরে আসার পরই পুলিশ দুজনকে গ্রেফতার করে। এই ঘটনা সামনে আসতেই শিউরে ওঠেন এলাকাবাসীরা। এমনকী এই নৃশংস খুনের ঘটনায় মুসকানের বাবা-মাও তাঁদের মেয়ের ফাঁসির দাবি করেছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement