Chennai: ছেলের লিভ-ইন সম্পর্ক মেনে নিতে না পেরে প্রতিবেশীদের ৭ টি বাইক পুড়িয়ে দিলেন বাবা

ছেলের লিভ-ইন সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা। রেগে গিয়ে নিজের বাইক ও প্রতিবেশীদের ৭ টি বাইক পুড়িয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের ওয়াশারম্যানপেটে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী , কার্নান নামের ওই ব্যক্তি পেশায় অটোচালক। ছেলের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি।

আগুনের প্রতীকী ছবি Photo Credits: Flickr

চেন্নাই, ১৪ ডিসেম্বর: ছেলের লিভ-ইন সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা। রেগে গিয়ে নিজের বাইক ও প্রতিবেশীদের ৭ টি বাইক পুড়িয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) চেন্নাইয়ের (Chennai) ওয়াশারম্যানপেটে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী , কার্নান নামের ওই ব্যক্তি পেশায় অটোচালক। ছেলের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি।

কার্নানের পড়ে, উপহারে দেওয়া বাইকে করে একটি মেয়েকে নিয়ে ঘুরছে ছেলে। আর তাই প্রচন্ড রেগে গিয়ে ছেলেকে উপহার দেওয়া বাইকটি জ্বালিয়ে দেন তিনি। শুধু তাই নয়, ঘটনাটি যাতে সাজানো না লাগে তাই পাশে দাঁড়িয়ে থাকা সাতটি বাইকেও আগুন ধরিয়ে দেন। প্রাথমিকভাবে দেখে যা মনে হতে পারে, আকস্মিকভাবেই ঘটনাটি ঘটেছে। তবে প্রতিবেশীরা বুঝতে পারেন, বাইকে আগুন লাগার কোনও কারণই নেই। আরও পড়ুন, গত ২ সপ্তাহে করোনার কবলে ৭১ জন, লকডাউনে চলে গেল মাদ্রাজ আইআইটি

প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তদন্তের সময় ছেলের লিভ-ইন পার্টনার জানান অরুণের বাবা বহুবার সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য জোর করতে থাকেন। এমনকি বাইক জ্বালিয়ে দেওয়ার পর কিছুদিন কার্নান বেপাত্তা ছিলেন। পরে তিনি নিজেই দোষ স্বীকার করেন। তিনি জানান, ছেলের সম্পর্ক মেনে না নিতে পেরে, তাকে শিক্ষা দিতেই একাজ করেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement