Bhagwant Mann's Daughter Threatened By Pro-Khalistanis: আমেরিকায় খালিস্তানপন্থীদের হুমকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী-কন্যাকে
সিরাত কউর মন নামে ভগবত মানের কন্যাকে খালিস্তানপন্থীরা আমেরিকায় অপমান করেছেন বলে দাবি করন পাটিয়ালার এক আইনজীবী। এরপরই ট্যুইট করেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।
দিল্লি, ৩১ মার্চ: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানের (Bhagwant Mann) মেয়ের নিরাপত্তার দিকে খেয়ল রাখুন। ভগবত মানের মেয়ে বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন। ফলে আমেরিকার (USA) ভারতীয় দূতাবাসের কাছে ভগবত মানের কন্যার নিরাপত্তা চেয়ে ট্যুইট করলেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। সিরাত কউর মন নামে ভগবত মানের কন্যাকে খালিস্তানপন্থীরা আমেরিকায় অপমান করেছেন বলে দাবি করন পাটিয়ালার এক আইনজীবী। এরপরই ট্যুইট করেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। ভগবত মানের কন্যাকে যাঁরা হুমকি দিয়েছেন, তাঁরা অত্যন্ত কাপুরুষের মত কাজ করেছেন বলে তোপ দাগেন স্বাতী। আমেরিকার ভারতীয় দূতাবাস যাতে ভগবত মানের কন্যার নিরাপত্তার দিকে খেয়াল রাখে, সেই আবেদন করেন স্বাতী মালিওয়াল।
আরও পড়ুন: Amritpal Singh: পাকিস্তানে পালাতে পারেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং, আশঙ্কা লোকসভা সাংসদের
এদিকে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং পাকিস্তানে পালাতে পারেন। এমনই আশঙ্কা প্রকাশ করেন শিরোমণি আকালি দলের সাংসদ সিমরণজিৎ সিংয়ের। লোকসভার সাংসদের ওই দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।