Pahalgam Terrorist Attack: জঙ্গি হামলার জেরে জম্মু-কাশ্মীর থেকে ফিরে আসছে পর্যটকেরা, এই অবস্থা বড়সড় সিদ্ধান্ত নিল স্পাইসজেট কর্তৃপক্ষ
মঙ্গলবার পহেলগামে জঙ্গি হামলার পর মরসুম থাকা সত্ত্বেও জম্মু-কাশ্মীর থেকে ফিরে আসছেন অসংখ্য পর্যটক। স্টেশন, বিমানবন্দরমুখী রাস্তায় পর্যটকদের ভিড় সকাল থেকেই।
মঙ্গলবার পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার পর মরসুম থাকা সত্ত্বেও জম্মু-কাশ্মীর থেকে ফিরে আসছেন অসংখ্য পর্যটক। স্টেশন, বিমানবন্দরমুখী রাস্তায় পর্যটকদের ভিড় সকাল থেকেই। এর প্রভাব জম্মু-কাশ্মীরের পর্যটন ব্যবসা যে ভালোভাবেই পড়তে চলেছে. তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকী যে বুকিংগুলি রয়ে আছে, সেগুলিও এখন বাতিল হচ্ছে। ইতিমধ্যেই বেসরকারী বিমান সংস্থা স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে অসংখ্য মানুষ টিকিট বাতিল করছে।
পর্যটকদের জন্য বিশেষ সুবিধা
এই অবস্থায় যাঁরা টিকিট বাতিল করছেন, তাঁদের জন্য বারতি সুবিধা দিচ্ছে সংস্থার কর্তৃপক্ষ। যেমন পুনঃনির্ধারণ ও বাতিলের ওপর ছাড় দেওয়া হচ্ছে। এমনকী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এর সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ। তবে যাঁরা ২২ এপ্রিসের আগে বুকিং করেছেন, তাঁদের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
অতিরিক্ত বিমানের ব্যবস্থা
শুধু তাই নয়, এই মুহূর্তে যাঁরা জম্মু-কাশ্মীর থেকে ফিরছেন, তাঁদের জন্য অতিরিক্ত বিমানের বন্দোবস্ত করা হয়েছে। শ্রীনগর থেকে দিল্লিতে যাওয়ার জন্য স্পাইসজেট থেকে থাকছে অতিরিক্ত বিমান। প্রসঙ্গত, পর্যটন ব্যবসার ওপর জম্মু-কাশ্মীরের অর্থনীতির অনেকটাই দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলবারের ঘটনার পর স্বাভাবিিকভাবে আগামীদিনে অর্থনৈতিক সমস্যাতে পড়তে চলেছে এই রাজ্যের ভবিষ্যত।