Sonali Phogat: পানীয়তে কিছু মিশিয়ে খাওয়ানো হয় বিজেপি নেত্রী সোনালী ফোগাটকে, রহস্যের প্রথম পাতা খুলল পুলিশ

সোনালী ফোগাটের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে বলে দাবি করেন অভিনেত্রীর ভাই রিঙ্কু ঢাকা। সোনালীর মৃতদেহ কেন নীল হয়ে যায় বলে প্রশ্ন তোলেন বিজেপি নেত্রীর ভাই।

Sonali Phogat (Photo Credits: Instagram)

গোয়া, ২৬ অগাস্ট: বিজেপি নেত্রী সোনালী ফোগাটের (Sonali Phogat) মৃত্যুতে রহস্য দানা বাধতে শুরু করলে, এবার মুখ খুললেন গোয়ার আইজিপি। তিনি জানান, সোনালী ফোগাট যেখানে ছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজ অনুযায়ী,  অভিনেত্রী সোনালী ফোগাটের ব্যক্তিগত সচিব সুধীর সঙ্গন এবং তাঁর সঙ্গী সুখবিন্দর সিং পানীয়র মধ্যে কিছু মিশিয়ে অভিনেত্রীকে জোর করে খাওয়ান। মৃত্যুর রাতের সিসিটিভি ফুটেজ থেকে এমন তথ্য উঠে আসে বলে জানান আইজিপি। সোনালী ফোটাগের পানীয়তে কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানোর ফলেই কি অভিনেত্রীর মৃত্যু হয়, সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান গোয়ার আইজিপি। দেখুন...

 

প্রসঙ্গত সোনালী ফোগাটের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে বলে দাবি করেন অভিনেত্রীর ভাই রিঙ্কু ঢাকা।  সোনালীর মৃতদেহ কেন নীল হয়ে যায় বলে প্রশ্ন তোলেন বিজেপি নেত্রীর ভাই। সোনালী ফোগাটকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁর ভাই। যা নিয়ে শুরু হয়ে যায় জোর চাঞ্চল্য।

শুক্রবার সোনালী ফোগাটের মৃতদেহ গোয়া থেকে ফিরিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। যেখানে ক্নান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রীর মেয়ে যশোধরাকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement