Kupwara Terror Attack: কাশ্মীরে ফের জঙ্গিদের টার্গেট নিরীহরা, সমাজকর্মীর বাড়ি ঢুকে গুলি চালাল সন্ত্রাসীরা

জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়াড়ায় (Kupwara) সমাজকর্মীর বাড়িতে ঢুকে গুলি করল সন্ত্রাসীরা। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ওই ব্যক্তি।

Terrorist Attack In J-K (Photo Credit: ANI/X)

নয়াদিল্লিঃ পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) বেছে বেছে ২৬ জন পর্যটককে (Tourist) হত্যা করেও শান্তি হয়নি, ফের জঙ্গিদের নিশানায় নিরীহ মানুষ। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়াড়ায় (Kupwara) সমাজকর্মীর বাড়িতে ঢুকে গুলি করল সন্ত্রাসীরা। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ওই ব্যক্তি। চলছে চিকিৎসা। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম রসুল মাগরে। বয়স ৪৩। উত্তর কাশ্মীরের কুপওয়াড়ার কান্দি খাস এলাকার বাসিন্দা। শনিবার রাতে তাঁর বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ঘরে ঢুকে ওই ব্যক্তিতে গুলি করা হয়। তলপেট ও বাম হাতে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় হান্দওয়ারার জিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

জম্মু কাশ্মীরে ফের জঙ্গিহানা, গুলিবিদ্ধ সমাজকর্মী

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে রসুল মাগরের উপর এই হামলা চালানো হল তার উত্তর খুঁজছেন গোয়েন্দারা। অন্যদিকে কুপওয়ারায় বাড়ানো হয়েছে সেনা। এলাকায় এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেউ তৎপর কেন্দ্রীয় বাহিনী। জম্মু কাশ্মীর জুড়ে নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা।

কাশ্মীরে ফের জঙ্গিদের টার্গেট নিরীহরা, সমাজকর্মীর বাড়ি ঢুকে গুলি চালাল সন্ত্রাসীরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement