Sialkot Terrorist Launch Pad Destroyed: ভারতের প্রতিশোধ, জ্বলছে সিয়ালকোট, লুনির জঙ্গি লঞ্চ প্যাড পুড়িয়ে ধ্বংস করল বিএসএফ, দেখুন ভিডিয়ো
৯ মে রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সে বিষয়ে কোনও মন্তব্য না করা হলেও, বড় কিছু ঘটতে চলেছে বলে আশঙ্কা করা হয়।
দিল্লি, ১০ মে: পাকিস্তানের উপর শুরু হয়েছে ভারতের (India) প্রত্যাঘাত শুরু হয়েছে জোর কদমে। এবার সিয়ালকোটের (Sialkot) একটি জঙ্গি ঘাঁটি পুড়িয়ে দিল বিএসএফ। সিয়ালকোটের লুনিতে যে জঙ্গি লঞ্চ প্যাড ছিল, সেটি ধ্বংস করে দেয় ভারত। আখনুরের বিপরীতে ছিল লুনির এই জঙ্গি ঘাঁটি। যা পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় বিএসএফের তরফে।
প্রসঙ্গত এর আগেও ৮ মে রাতে অপারেশন সিদূঁরের সময় পাকিস্তানের ভিতরে ঢুকে সিয়ালকোটে যে হিজবুল মুজাহিদিনের মেহমুনা জ়োয়া ক্যাম্প ছিল, তা ধ্বংস করে দেয় ভারত। এরপর সিয়ালকোটের লুনি। আরও একটি জঙ্গি ঘাঁটিকে পুড়িয়ে তছনছ করে দিলেন ভারতের জওয়ানরা।
দেখুন সিয়ালকোটের জঙ্গি লঞ্চ প্যাড কীভাবে ধ্বংস করে দিল বিএসএফ...
আসছে একের পর এক ভিডিয়ো যেখানে রাতভর পাকিস্তানে জঙ্গি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দেওয়া শুরু করে ভারতীয় বাহিনী...
প্রসঙ্গত ৯ মে রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সে বিষয়ে কোনও মন্তব্য না করা হলেও, বড় কিছু ঘটতে চলেছে বলে আশঙ্কা করা হয় সংবাদমাধ্যমের তরফে। এরপর শনিবার রাতভর ভারতীয় বাহিনী ধ্বংসলীলা চালায় পাকিস্তানে। একের পর এক এয়ারবেসে হামলার পাশাপাশি সিয়ালকোট থেকে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংসের কাড চালায় ভারতীয় সেনা।