Vaishno Devi: যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বৈষ্ণো দেবী দর্শনে চালু আরএফআইডি ট্যাগ যুক্ত এক্সেস কার্ড
বৈষ্ণো দেবী যাত্রার জন্য গঠিত সংস্থা শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড সাড়ে তিন দশক ধরে চলা বৈষ্ণো দেবীর দর্শনের জন্য প্রয়োজনীয় ভ্রমণ স্লিপ ব্যবস্থা বাতিল করে নতুন পদ্ধতির সূচনা করল।
বৈষ্ণো দেবী যাত্রার জন্য গঠিত সংস্থা শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড সাড়ে তিন দশক ধরে চলা বৈষ্ণো দেবীর দর্শনের জন্য প্রয়োজনীয় ভ্রমণ স্লিপ ব্যবস্থা বাতিল করে নতুন পদ্ধতির সূচনা করল। সম্প্রতি যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আরএফআইডি ট্যাগের(RFID TAG) ব্যবস্থা শুরু করা হয়েছে। এছাড়াও, এই বছরের শেষ নাগাদ, শ্রাইন বোর্ড বৈষ্ণো দেবী মন্দির কমপ্লেক্সে একটি স্কাইওয়াক (skywalk) তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হয়।
বৈষ্ণো দেবীর দর্শনের জন্য ১৯৮৬ সাল থেকে চালু ছিল ভ্রমণ স্লিপ এর ব্যবস্থা। এখন যদি ভক্তরা মাতা বৈষ্ণো দেবীর দর্শন পেতে চান, তবে এই ভ্রমণ স্লিপের পরিবর্তে তাদের একটি আধুনিক RFID Tag দেওয়া হবে, যা ছাড়া যাত্রীরা মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে পারবেন না।
Advertisement
সম্পর্কিত খবর
Digha Jagannath Mandir Rath Yatra: দিঘায় নবনির্মিত মন্দিরে রথযাত্রার আয়োজন, বৃহস্পতিতে নবান্নে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Goa Lairai Devi Temple Stampede: গোয়ায় পদপিষ্টের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস
Mata Vaishno Devi Darshan On Chaitra Navratri 2025: চৈত্র নবরাত্রিতে বৈষ্ণোদেবী দর্শন করলেন ৩লাখ ৭৫ হাজার দর্শনার্থী, জানালেন বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ
Annapurna Puja 2025: চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে পূজিত হবেন দেবী অন্নপূর্ণা, অন্নপূর্ণা পুজো করলে পরিবারে কী লাভ হয়?
Advertisement
Advertisement
Advertisement