Goa Lairai Devi Temple Stampede: গোয়ায় পদপিষ্টের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস

Goa Lairai Devi Temple Stampede: গোয়ায় পদপিষ্টের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস
PM Narendra Modi (Photo Credit: X@PBSHABD)

গোয়ার শিরগাঁওয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে। অন্তত ছ’জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। শুক্রবার গভীর রাত থেকে লাইরাই দেবী মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। আহতের সংখ্যা ৫০-এর বেশি।

এই পদপিষ্টের (Goa Lairai Devi Temple Stampede) ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন । কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যেই গোয়া (Goa)-র মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। গোয়ার ঘটনায় নজর রেখেছে প্রধানমন্ত্রীর দফতর। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। গোয়ার বিজেপি সভাপতি দামোদর নায়েক জানিয়েছেন, কেন্দ্র সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে।

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে (Lairai Devi Temple) প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। একে ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ও বলা হয়ে থাকে। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের মধ্যে দিয়ে হেঁটে যান। শতাব্দী প্রাচীন এই শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তবে ঠিক কী কারণে কখন হুড়োহুড়ি শুরু হল, এখনও স্পষ্ট নয়।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).