Vande Bharat Express: ১৫ মিনিট সময় কম, দ্বিগুণ যাত্রী নিয়ে ছুটবে তিরুপুতির বন্দে ভারত

নয়া অবতারে হাজির হচ্ছে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express )। আগামিকাল, বুধবার থেকে তেলঙ্গানার এই বন্দে ভারত ট্রেন ছুটবে ১ হাজার ১২৮ জন যাত্রীকে নিয়ে।

Vande Bharat Express (Photo Credits: Twitter/IANS)

নয়া অবতারে হাজির হচ্ছে সেকেন্দ্রাবাদ (Secunderabad)-তিরুপতি (Tirupati) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express )। আগামিকাল, বুধবার থেকে তেলঙ্গানার এই বন্দে ভারত ট্রেন ছুটবে ১ হাজার ১২৮ জন যাত্রীকে নিয়ে। আটটি থেকে বেড়ে ১৬টি কোচ হচ্ছে সেকেন্দ্রাবাদ-তিরুপতি এক্সপ্রেসে। পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে ট্রেনটি গন্তব্য পৌঁছবে ১৫ মিনিট কম সময়ে। এবার ৮ ঘণ্টা ১৫ মিনিটে সফর শেষ করবে এই বন্দে ভারত এক্সপ্রেসে।

গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ছাড়ে এই বন্দে ভারত ট্রেনটি। ৬৬২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটি।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement