'Hum Dil De Chuke Sanam' In Bihar : প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, ভাইরাল বাস্তবের 'হম দিল দে চুকে সনম'-এর কাহিনী

হম দিল দে চুকে সনমে সলমন, ঐশ্বর্য, অজয়

পাটনা, ২৭ এপ্রিল : নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন উত্তম। স্বর্গে তৈরি হয় মানুষের সঙ্গে মানুষের মনের বন্ধন। তাই সেই জুটিকে ভেঙে কেউ কখনও নতুন করে কিছু গড়তে পারেন না বলে মনে করেন বিহারের (Bihar) খাগারিয়া জেলার বাসিন্দা উত্তম। যে খবর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।

ভাগলপুরের খাগারিয়ার বাসিন্দা উত্তম মণ্ডল সাত বছর আগে বিয়ে করেন স্বপ্না কুমারীকে। বিয়ের পর তাঁদের দুই সন্তানও রয়েছে। তা সত্ত্বেও উত্তমের এক আত্মীয় রাজুর সঙ্গে সম্পর্কে জড়ান স্বপ্না।

আরও পড়ুন : Maharashtra : করোনায় মৃত ২২টি দেহ গাদাগাদি করে কেন তোলা হল অ্যাম্বুলেন্সে? অমানবিক ছবি মহারাষ্ট্রে

রাজুর সঙ্গে পরিচায়ের পর তাঁর সম্পর্কে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান স্বপ্না। স্ত্রীর (Wife) সঙ্গে রাজুর (Lover) সম্পর্কের কথা জানতে পেরে, প্রথমে তাতে বাধা উত্তম। অনেক অশান্তিও হয় তাঁদের মধ্যে।  উত্তমের বাড়ির লোকজন স্বপ্নাকে বোঝানোর চেষ্টাও করেন কিন্তু তাতে কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত উত্তম স্থির করেন, তাঁর স্ত্রীর সঙ্গে রাজুর বিয়ে দেবেন।

যেমন কথা তেমনি কাজ। বিহারের সুলতানগঞ্জের এক মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে রাজুর সঙ্গে স্বপ্নার বিয়ে দেন উত্তম। তিনি বলেন, অযথা মিথ্যে সম্পর্কে জড়িয়ে থেকে লাভ নেই। এতে ৩ জনের জীবনই নষ্ট হত। সেই কারণে স্বপ্নার বিয়ে রাজুর সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন : Doctor & Nurse's Ugly Fight : কষিয়ে থাপ্পড়, হাসপাতালে চিকিৎসক, নার্সের মারধরের ভিডিয়ো ভাইরাল

প্রসঙ্গত বিয়ের পর দুই মেয়েকে নিজের সঙ্গে নিতে অস্বীকার করেন স্বপ্না। ফলে উত্তমের কাছেই রয়েছে তাঁর দুই সন্তান।

পরিচালক সঞ্জয় লীলা বনশানির সিনেমা 'হম দিল দে চুকে সনম'-এ (Hum Dil De Chuke Sanam) অনেকেই অজয় দেবগণ কীভাবে পর্দার স্ত্রী অর্থাত ঐশ্বর্যকে তাঁর প্রেমিক সলমনের কাছে নিয়ে যাচ্ছেন বলে প্রশ্ন তোলেন। পর্দার হম দিল দে চুকে সনম-কে হার মানায় বিহারে উত্তম মণ্ডলের গল্প।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement