Ramadan Timetable 2023: কবে থেকে শুরু রমজান ? দেখে নিন সময়সূচী

চাঁদ দেখা দেওয়ার ওপরেই নির্ভর করবে রোজা শুরুর দিন

Photo Credit

সামনেই আর কয়েকটা দিন, তারপরেই আসছে ইসলাম ধর্মের অন্যতম পবিত্রতম মাস রমজান। প্রতিবছর এই মাসে রোজা পালন এবং আধ্যাত্বিকতার মধ্যে দিয়েই মাস অতিবাহিত করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

ইসলামিক লুনার ক্যালেন্ডারের নবম মাস হিসেবে পরিচিত এই রমজান।"রমজান" শব্দটি আরবী ধাতু রামিয়া বা আর-রামম থেকে উদ্ভূত যার অর্থ "তাপমাত্রা," বা "শুষ্কতা"। এই মাসে সূর্য ওঠার আগে খাওয়া সেরে নিয়ে সূর্য ডোবার আগে খাওয়া শুরু করা হয়। যাকে ইফতার বলে। ধর্মচর্চাকে আরও গভীরভাবে উপলব্ধি করার মাস এই রমজান।এছাড়া নিজের ভুল ভ্রান্তিগুলিকে শুধরিয়ে নিয়ে নতুন ভাবে পথ চলার মাস হিসেবেও পরিচিত এই রমজান মাস।  যেখানে ইসলামের বিভিন্ন নিয়মনীতি গুলি যাতে পরিপূর্ণ ভাবে পালন করা হয় এবং সারা বছর যাতে সেটিকে চালিয়ে যাওয়ার অঙ্গীকারের মাস বলে পরিচিত এটি।

প্রতি বছর চাঁদ দেখার মাধ্যমে রোজার দিন নির্ধারিত হয়। এবছরও তার অন্যথা হবে না। লুনার ক্যান্ডার অনুযায়ী এবছর রমজান শুরু হতে পারে ২৪ শে মার্চ। তবে দিন এগিয়ে আসবে না পিছিয়ে যাবে তা সম্পূর্ণরুপে নির্ভর করছে চাঁদের ওপর।

৩০ দিন রোজা রাখার পর শেষ হবে এই মাস। সেক্ষেত্রে ২১  বা ২২ শে এপ্রিল শেষ হতে পারে রোজার মাস।

একনজরে দেখে নেওয়া যাক কলকাতা ও বেশ কিছু শহরের  সেহেরি খাওয়ার এবং ইফতার করার সময়সূচী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement