Rajasthan : রাজস্থানে মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ, দোষীদের কড়া সাজার আশ্বাস গেহলতের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, দোষীদের কড়া শাস্তির আশ্বস দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত

Representational Image (Credits: PTI)

মণিপুরের পর এবার রাজস্থান। নগ্ন করে মহিলাকে ঘোরানোর অভিযোগ উঠল রাজস্থানের প্রতাপগড়ে।ঘটনাটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে একজন মহিলাকে নগ্ন করে ঘোরানোর হয়। আর এই ঘটনার পর তৎপর হয়ে ওঠে পুলিশ।

ডিরেক্ট জেনারেল অফ পুলিশ উমেশ মিশ্রার মতে এই ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার। নিচাকোটা গ্রামের পাহাদা গ্রাম পঞ্চায়েত এলাকার দারিয়াবাদ পুলিশ স্টেশন চত্বরের মধ্যে।

জানা গেছে মহিলাটির ১ বছর আগে বিয়ে হয়েছিল। তবে অভিযোগ, গ্রামের অন্য কোন পুরুষের সঙ্গে থাকছিল সে। তবে এই ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী দোষীদের জন্য কড়া শাস্তির কথা জানিয়েছেন।

জানা গেছে মহিলাকে অপহরন করে নিয়ে গিয়ে একটি গ্রামে রাখা হয় এবং সেখানে ১ কিলোমিটার অবধি তাকে নগ্ন করে ঘোরানো হয়।

ঘটনার বিবহরন দিতে গিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "ডিরেক্ট জেনারেল অফ পুলিশকে জানানো হয়েছে এডিজি ক্রাইমকে ঘটনাস্থলে পাঠানোর জন্য এবং এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য।সভ্য সমাজে এই ধরনের অপরাধীদের জায়গা নেই বলে জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব এদের জেলের পিছনে রাখার ব্যবস্থা করা হবে।এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচারের পর সাজা দেওয়া হবে।"

ঘটনার নিন্দা করে চিতোরগড়ের বিজেপি সাংসদ সি পি যোশী জানান, এই ঘটনা রাজস্থানের জন্য লজ্জার বিষয়। প্রশাসনের কাছে এই বিষয়ে কোন খবরই নেই।এর থেকে বোঝা যায় রাজস্থান কেন মহিলাদের ওপর হওয়া অত্যাচারের দিক থেকে ১ নম্বরে রয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement