Rajasthan: বাড়ি 'ভূতের ডেরা' বলে 'জাদুটোনা' করে শাশুড়ি, বউমাকে ধর্ষণ,২০ লক্ষ নিয়ে চম্পট তান্ত্রিকের

বছর ৫০-এর ওই মহিলা জানান, তাঁর সঙ্গে পরিচয় হয় জয়েন্দ্র (২৭) নামে এক যুবকের। বছর চারেক আগে শরীর খারাপ হওয়ায় তিনি ওষুধের দোকানে যান। সেখানেই জয়েন্দ্রর সঙ্গে তাঁর পরিচায় হয়। কথায় কথায় জয়েন্দ্র বলেন, ওই মহিলার বাড়ির উপর ভূতুড়ে প্রভাব রয়েছে।

Representational Image (Photo Credit: Twitter)

জয়পুর, ১২ সেপ্টম্বর: জাদুবিদ্যা করে, ভূতের ভয় দেখিয়ে শাশুড়ি, বউমাকে একসঙ্গে ধর্ষণের অভিযোগ উঠল জয়পুরে। দৈনিক ভাস্করের খবর অনুযায়ী, জয়পুরে তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে একই বাড়ির শাশুড়ি, বউমাকে প্রথমে নগ্ন করা হয়, তারপর ভূতের ভয় দেখিয়ে তাঁদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে তান্ত্রিকের বিরুদ্ধে।  শুধু তাই নয়, তান্ত্রিক যা বলছেন, তাই না করলে পরিবারের সদস্যদের মৃত্যু হতে পারে বলেও ভয় দেখানো হয়। শাশুড়ি, বউমাকে ভয় দেখিয়ে যৌন হেনস্থা করে তাঁদের কাছ থেকে নগদ এবং সোনার গয়না মিলিয়ে ২০ লক্ষ লুট করা হয় বলে অভিযোগ।

পরপর একই ধরনের ঘটনা ঘটায় শাশুড়ি, বউমা একযোগে পুলিশের দ্বারস্থ হন। বছর ৫০-এর ওই মহিলা জানান, তাঁর সঙ্গে পরিচয় হয় জয়েন্দ্র (২৭) নামে এক যুবকের। বছর চারেক আগে শরীর খারাপ হওয়ায় তিনি ওষুধের দোকানে যান। সেখানেই জয়েন্দ্রর সঙ্গে তাঁর পরিচায় হয়। কথায় কথায় জয়েন্দ্র বলেন, ওই মহিলার বাড়ির উপর ভূতুড়ে প্রভাব রয়েছে। শুধু তাই নয়, জয়েন্দ্র একজন তান্ত্রিক। ভূত, প্রেত সব তিনি দূর করে দিতে পারবেন বলে জানান। এরপর পুজোআচ্চার নাম করে জয়েন্দ্র প্রায়শয়ই তাঁর বাড়িতে যাতায়াত শুরু করেন। ওই সময় বছর ৫০-এর ওই মহিলাকে নগ্ন হয়ে পুজোয় বসতে হবে বলে নির্দেশ দেন তান্ত্রিক। তিনি করতে না চাইলে, ভূতের ভয় দেখানো হয়। বাধ্য হয়ে ওই মহিলা একবার যখন পুজোয় বসেন, এরপর তাঁর নগ্ন ছবি দেখিয়ে 'ব্ল্যাকমেইল' শুরু করেন জয়েন্দ্র।

আরও পড়ুন: Bigg Boss 16: বিগ বসের প্রোমোয় বন্দি সিদ্ধার্থ-শেহনাজের ভালবাসার মুহূর্ত, আবেগপ্লুত অনুরাগীরা, দেখুন

শাশুড়ির পাশাপাশি তাঁর বউমার পানীয়তে নেশার দ্রব্য মিশিয়ে তাঁকেও ধর্ষষণ করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে নগরসহ ২০ লক্ষ লুটের অভিযোগ ওঠে জয়েন্দ্রর উপর। দিনের পর দিন ধরে একই ঘটনা ঘটায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন শাশুড়ি, বউমা। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে।

Share Now
Advertisement


সম্পর্কিত খবর

Rajasthan: বাড়ি 'ভূতের ডেরা' বলে 'জাদুটোনা' করে শাশুড়ি, বউমাকে ধর্ষণ,২০ লক্ষ নিয়ে চম্পট তান্ত্রিকের

Mi 10T Series India Launch: পুজোর অফার! Mi 10T, Mi 10T Pro & Mi True Wireless Earphones 2C লঞ্চ ভারতে

Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ

Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা

Advertisement

Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল

Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা

Advertisement
Advertisement
Share Now
Advertisement