Rahul Gandhi's Short Film On Migrant Workers: প্রবাসী শ্রমিকদের দুর্দশার ছবি তুলে ধরে শর্ট ফিল্ম তৈরি করলেন রাহুল গান্ধি, দেখুন সেই শর্ট ফিল্ম

শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) দেশব্যাপী লকডাউনের (Lockdown) কারণে আটকে পড়ে থাকা প্রবাসী শ্রমিকদের (Migrant Workers) সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনের ওপর ভিত্তি করে একটি শর্ট ফিল্ম (Short Film) শেয়ার করেছেন। রাহুল গান্ধির শেয়ার করা এই শর্ট ফিল্ম দেশব্যাপী লকডাউনের মধ্যেই প্রবাসী শ্রমিকদের নিজের রাজ্যে পৌঁছানোর লড়াইয়ের দুর্দশার চিত্র তুলে ধরেছে।

প্রবাসী শ্রমিকদের সঙ্গে কথা বলছেন রাহুল গান্ধি (Photo Credits: Twitter/Congress)

নতুন দিল্লি, ২৩ মে: শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) দেশব্যাপী লকডাউনের (Lockdown) কারণে আটকে পড়ে থাকা প্রবাসী শ্রমিকদের (Migrant Workers) সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনের ওপর ভিত্তি করে একটি শর্ট ফিল্ম (Short Film) শেয়ার করেছেন। রাহুল গান্ধির শেয়ার করা এই শর্ট ফিল্ম দেশব্যাপী লকডাউনের মধ্যেই প্রবাসী শ্রমিকদের নিজের রাজ্যে পৌঁছানোর লড়াইয়ের দুর্দশার চিত্র তুলে ধরেছে।

ফিল্মের পটভূমিতে রাহুল গান্ধিকে বলতে শোনা যায়, "করোনাভাইরাস প্রচুর লোককে ক্ষতিগ্রস্ত করেছে। প্রবাসী শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা খালি পেটে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। তাদের ভয় দেখানো হয়েছিল, হয়রান করা হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তারা থামেনি এবং বাড়ির দিকে পা চালিয়ে গেল। আমি আপনাদের দেখাব যে এই শ্রমিকরা কী ভাবেন, তাদের সংগ্রাম কী এবং তাদের ভবিষ্যত কেমন।" আরও পড়ুন: Kolkata: আম্ফানের কারণে প্রশাসন ত্রাণের কাজে ব্যস্ত, ২৬ মে পর্যন্ত রাজ্যে ট্রেন না পাঠানোর কথা রেলকে জানাল রাজ্য

১৬ মে রাহুল গান্ধি দিল্লির সুখদেব বিহার ফ্লাইওভারের কাছে একদল প্রবাসী শ্রমিকের সঙ্গে কথা বলেন। পরে তাঁর দলের কর্মীরা শ্রমিকদের নিজের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। পরে কংগ্রেস শ্রমিকদের সঙ্গে রাহুলের কথা বলার কয়েকটি ছবি প্রকাশ করে। কংগ্রেস টুইট করেছিল, "জনগণের বেদনা কেবল সেই নেতারাই বুঝতে পারেন যাঁরা যত্ন করেন। এখানে রাহুল গান্ধির সঙ্গে দিল্লির প্রবাসী শ্রমিকদের আলাপচারিতার কয়েকটি ঝলক দেওয়া আছে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement