SS Chouhan On Rahul: "পরিণত নন রাহুল", এমপি বিতর্কে রাহুলকে তোপ শিবরাজ সিং চৌহানের, দেখুন ভিডিও

রাহুল গান্ধীর মানসিক অবস্থার ঠিক নেই বলে কটাক্ষ করেন মধ্যপ্রদেশের মন্ত্রী শিবরাজ সিং চৌহান

Photo Credit Twiter

বিদেশের মাটিতে "ভারতীয় গনতন্ত্র বিপদে" মন্তব্যে এমনিতেই বিপদে রাহুল গান্ধী। তার ওপর আবার "দুখিত, আমি এমপি" এই বক্তব্যের জন্য এবার কড়া প্রতিক্রিয়া দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

তিনি জানান, রাহুল গান্ধী পরিনত নন, ওনার মানসিক অবস্থা ঠিক যেন একটা বচ্চার মতন, রাহুল বাবা বলছেন যে দুখজনকভাবে আমি একজন এমপি,  তিনি গনতন্ত্রের মন্দিরকে, সংবিধানকে এবং মানুষের আবেগকে অপমান করেছেন,আমাদের বুথ কর্মীরা ওনার থেকে বেশি পরিণত"।

লন্ডন থেকে ভারতে আসার পর বাইরে থেকে দেশের সমালোচনার জন্য বারবার বিজেপির প্রশ্নের মুখে পড়েছেন রাহুল। বিজেপির প্রেসিডেন্ট জে পি নাড্ডার তরফে রাহুল গান্ধীকে "অ্যান্টি ন্যাশনাল টুলকিট"এর অংশ বলে প্রশ্ন তোলা হয়।

আরেক ধাপ এগিয়ে এবার এমপি বিতর্কে বিস্ফোরক হলেন শিবরাজ সিং

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement