Rahul Gandhi: পহেলগামে জঙ্গি হানা নিয়ে বড় কথা বললেন রাহুল গান্ধী
পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হানার পর জম্মু-কাশ্মীরে গিয়ে জখমদের দেখতে হাসপাতালে গেলেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করলেন।
শ্রীনগর, ২৫ এপ্রিল: পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হানার পর জম্মু-কাশ্মীরে গিয়ে জখমদের দেখতে হাসপাতালে গেলেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করলেন। এবং সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে কথাও বলেলেন কংগ্রেসের শীর্ষনেতা। জঙ্গি হানায় জখমদের দেখতে হাসপাতালে গেলেন রাহুল। রাজনীতি দূরে সরিয়ে রাখার চেষ্টা করলেনও সোনিয়া তনয়। পহেলগামে নিরাপত্তার ত্রুটি নিয়ে তোপ দাগার বদলে দেশের ঐক্য নিয়েই বেশী কথা বললেন রায়বারেলির সাংসদ।
ভূ-স্বর্গে গিয়ে রাহুল গান্ধী বললেন, " আমি এখানে এসেছি কী ঘটছে তা সরাসরি এখান থেকে জানতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে। জম্মু এবং কাশ্মীরের সব মানুষ এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে দেশকে পুরোপুরি সমর্থন জানিয়েছে। আমি এই ঘটনায় এক জখম মানুষের সঙ্গে দেখা করলাম। যারা প্রাণ হারালেন, তাদের পরিবারের সদস্যদের ভালবাসা ও সমবেদনা জানাই। আমি সবাইকে জানাতে চাই আমরা গোটা দেশ এক আছি। আমরা সরকারের সঙ্গে গতকাল বৈঠক করেছি। এবং ঐকব্যদ্ধ বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। সরকার যে অ্যাকশন নেবে তা আমরা পুরোপুরি সমর্থন করব। আসলে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে আমাদের সমাজকে ভাগ করার জন্য। ভাইয়ে ভাইয়ের মধ্যে লড়াই করানোর জন্য। এখন খুব দরকার সব ভারতীয় এক হয়ে, এক সঙ্গে দাঁড়ানোর। জঙ্গিরা যেটা করতে চাইছে, সেটাকে হারাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
দেখুন রাহুল গান্ধী কী বললেন
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে ২৭ জনকে হত্যা করে পালায় ৪ জন জঙ্গি। পহেলগামের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র সফর কাঁটছাঁট করে ভারতে ফেরেন রাহুল।