Pune: রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী, সঙ্গীকে মারধরের অভিযোগ
২১ বছরের ওই নির্যাতিতা তরুণী তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে রাতে বোপদেব ঘাটে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই তিন অজ্ঞাতপরিচয়ের যুবকের যৌন লালসার শিকার হতে হয়েছে তরুণীকে।
পুনে, ৪ অক্টোবরঃ রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হলেন তরুণী। পুরুষ বন্ধুকে মারধরের অভিযোগ। মহারাষ্ট্র (Maharashtra) পুনের (Pune) কোন্ধওয়া থানা এলাকার অধীনে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ গণধর্ষণের ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, ২১ বছরের ওই নির্যাতিতা তরুণী তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে রাতে বোপদেব ঘাটে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই তিন অজ্ঞাতপরিচয়ের যুবকের যৌন লালসার শিকার হতে হয়েছে তরুণীকে। বাধা দিতে যাওয়ায় তাঁর বন্ধুকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার ভোর ৫টা নাগাদ থানায় ঘটনার অভিযোগ জানানো হয়। এরপরেই তৎপর হয় পুলিশ। গণধর্ষণে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের তল্লাশি ও গ্রেফতারের জন্য ক্রাইম ব্রাঞ্চ ও ডিটেকশন ব্রাঞ্চের দশটি টিম মোতায়েন করা হয়েছে।
গণধর্ষণের শিকার তরুণী...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement