ASEAN & East Asia Summit: আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

ইন্দোনেশিয়া থেকে ফেরার পরেই ৯ ও ১০ তারিখ নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে আয়োজিত জি ২০ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। গত বছর জি ২০ সভাপতি থাকার ফলে ইন্দোনেশিয়াও জি ২০ টিরোইকার অঙ্গ হিসেবে থাকছে।

PM Narendra Modi at (Photo Credit: ANI/ Twitter)

নয়াদিল্লি: ২০তম আসিয়ান-ইন্ডিয়া সামিট (ASEAN-India Summit) ও ১৮তম ইস্ট এশিয়া সামিটে (East Asia Summit) যোগ দিতে আগামী সপ্তাহে দু-দিনের সফরে ইন্দোনেশিয়া (Indonesia) যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। শনিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের (External Affairs Ministry) তরফে জানানো হয়েছে ৬ ও ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া সফর করবেন নরেন্দ্র মোদি।

এর পাশাপাশি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর (Joko Widodo) আমন্ত্রণে তাঁর সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইন্দোনেশিয়া থেকে ফেরার পরেই ৯ ও ১০ তারিখ নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে আয়োজিত জি ২০ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। গত বছর জি ২০ সভাপতি থাকার ফলে ইন্দোনেশিয়াও জি ২০ টিরোইকার অঙ্গ হিসেবে থাকছে। আরও পড়ুন: Chandrayaan 3 Update: চাঁদে অন্ধকার নামতে আর ৪ দিন বাকি, ইতিমধ্যেই দক্ষিণ মেরুতে ১০০ মিটার অতিক্রম করেছে প্রজ্ঞান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement