Hamirpur Gang-Rape Case: গণধর্ষণের পর বিষপ্রয়োগ করে খুন অন্তঃসত্ত্বা তরুণীকে, পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২

ফের যোগীরাজ্যে গণধর্ষণের ঘটনা। এবার উত্তরপ্রদেশের হামিরপুরের এক গর্ভবতী তরুণীকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটল।

Representational Image (File Photo)

ফের যোগীরাজ্যে গণধর্ষণের ঘটনা। এবার উত্তরপ্রদেশের হামিরপুরের (Hamirpur) এক গর্ভবতী তরুণীকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটল। অভিযোগের তীর প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে। ঘটনার পর তড়িঘড়ি পরিবারের সদস্যরা বছর ৩০-এর মহিলাকে হাসপাতালে ভর্তি করালে বুধবার তাঁর মৃত্যু ঘটে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ধর্ষণের পর বিষপ্রয়োগ

পরিবারসূত্রে খবর, গর্ভবতী হওয়ার পর থেকেই হামিরপুরে নিজের বাপেরবাড়িতে এসে থাকছিলেন ওই তরুণী। গত ৭ সেপ্টেম্বর তাঁকে প্রতিবেশী দুই যুবক গণধর্ষণ করে। এবং পালানোর আগে তাঁকে বিষ খাইয়ে দেয়। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তখন তাঁকে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলাকালীন যুবতীর মৃত্যু হয়।

গ্রেফতার ২ অভিযুক্ত

এদিকে ঘটনার দিনই কুরারা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ধর্ষিতা ৩-৪ মাসের গর্ভবতী ছিলেন। বুধবার হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে আজই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement