Badrinath Dham: কেদারনাথের পর খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা, দেখুন ভিডিয়ো
নিয়ম মেনে খোলা হল মন্দির। সেনার বিশেষ বাজনার সঙ্গে খোলা হল মন্দিরের দরজা।
নয়াদিল্লিঃ গত ২ মে খুলে গিয়েছে কেদারনাথ ধামের (Kedarnath Dham) দরজা। এবার আজ, ৪ মে খুলে গেল বদ্রীনাথ ধাম(Badrinath Dham)। এদিন সকালে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ ধামের দরজা। নিয়ম মেনে খোলা হল মন্দির। সেনার বিশেষ বাজনার সঙ্গে খোলা হল মন্দিরের দরজা। এদিন দ্বার খোলার সময় হাজির ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রবিবার বদ্রীনাথ ধামে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।
খুলল বদ্রীনাথের দরজা, চার ধাম যাত্রায় যাওয়ার আগে জেনে নিন নিয়ম
অন্যদিকে, আজ কেদারনাথ জুড়ে সাজো সাজো রব। গাদা ফুল দিয়ে ঢেকে ফেলা হয়েছে গোটা মন্দিত চত্বর। এদিন মন্দিরের দরজা খোলার সময় হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টির ব্যবস্থা করা হয়। এই মুহূর্ত বদ্রী বিশাল পাঠ করেন ভক্তরা। প্রসঙ্গত, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ–চারধাম যাত্রা অত্যন্ত জনপ্রিয় তীর্থযাত্রা। প্রতিবছর তীব্র ঠাণ্ডাকে উপেক্ষা করে চারধাম যাত্রায় অংশ নেন লক্ষ লক্ষ ভক্ত। উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত বদ্রীনাথকে ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার হিসেবে গণ্য করা হয়।
খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা, দেখুন ভিডিয়ো
বদ্রীনাথ ধামে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো