Amit Shah: কেন্দ্রের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ভারতকে প্রথম স্থানে পৌঁছে দিন, যুবসমাজের কাছে আর্জি অমিত শাহের
শনিবার কর্নাটকের হুব্বালিতে অবস্থিত বিভিবি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত অমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছিল।
হুব্বালি: শনিবার কর্নাটকের হুব্বালিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। সরকারের তরফে যে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তা ব্যবহার করে ভারতকে (India) বিশ্বের দরবারে প্রথম স্থানে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।
শনিবার কর্নাটকের (Karnataka) হুব্বালিতে (Hubbali) অবস্থিত বিভিবি ইঞ্জিনিয়ারিং কলেজে (BVB engineering college) আয়োজিত অমৃত মহোৎসবের (Amrit Mahaotsav) আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, "আপনারা যদি দেশের জন্য নিজের জীবনের বলিদান দিতে না পারেন তাহলে দেশের জন্য বাঁচুন। আর দেশকে বিশ্বের মধ্যে প্রথম স্থানে নিয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কাজ করার জন্য আপনাদের সমস্ত সুযোগ-সুবিধা দিয়েছে।"
তিনি আরও বলেন, "পড়ুয়াদের দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত মানুষ (Freedom fighters) তাঁদের সমস্ত কিছুর বলিদান দিয়েছেন তাঁদের সম্পর্কে পড়াশোনা করুন। "
জনসভার মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গে বলেন, "২০১৪ সালে আমরা মাত্র তিনটি ইউনিকর্ন স্টার্টআপ (Unicorn Startups) সেটিং করতে পেরেছিলাম। কিন্তু, আজ গোটা দেশজুড়ে ৭০ হাজারের বেশি স্টার্টআপ গড়ে উঠেছে।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)