Farooq Abdullah: সুবিচার না হওয়া পর্যন্ত কাশ্মীরে খুন থামবে না, মন্তব্য ফারুখ আবদুল্লার
সুবিচার না হওয়া পর্যন্ত কাশ্মীরে পরিকল্পনা করে খুনের ঘটনা থামবে না। সোমবার জঙ্গিদের হাতে পণ্ডিত খুনের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কথাই বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা।
শ্রীনগর: সুবিচার (justice) না হওয়া পর্যন্ত কাশ্মীরে পরিকল্পনা করে খুনের ঘটনা থামবে না। সোমবার জঙ্গিদের হাতে কাশ্মিরী পণ্ডিত খুনের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কথাই বললেন জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা (Farooq Abdullah)।
এপ্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, যতক্ষণ পর্যন্ত না কাশ্মীরের লোকদের সঙ্গে সুবিচার হচ্ছে ততক্ষণ পরিকল্পনা করে খুনের ঘটনা থামবে না। কিছুদিন আগেই বলা হচ্ছিল আর্টিকেল ৩৭০ থাকার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু, এখন তো তা তুলে দেওয়া হয়েছে। তারপরেও খুনের (targetted killings) ঘটনা থামছে না কেন? এর জন্য কে দায়ী?
গত শনিবার সোফিয়ানে কাশ্মীরি পণ্ডিত পুরান কিষাণ ভাটকে প্রকাশ্যে গুলি করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দর রায়না এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। খুঁজে বের করার দাবি জানান এর পিছনে থাকা আসল ষড়যন্ত্রকারীদেরও।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)