Amit Shah Targets Congress: মা-ছেলের পার্টি বলে কটাক্ষ, কংগ্রেসকে তীব্র আক্রমণ অমিত শাহের

হিমাচল প্রদেশের কাসুমপিতিতে (Kasumpti) দলীয় জনসভা করতে গিয়ে কংগ্রেসকে মা-ছেলের পার্টি (ma-beta party) বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) ও বিজেপি নেতা (BJP leader) অমিত শাহ (Amit Shah)।

Photo Credits: ANI Twitter

চম্বা (হিমাচল প্রদেশ): হিমাচল প্রদেশের কাসুমপিতিতে (Kasumpti) দলীয় জনসভা করতে গিয়ে কংগ্রেসকে মা-ছেলের পার্টি (ma-beta party) বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) ও বিজেপি নেতা (BJP leader) অমিত শাহ (Amit Shah)। যাঁরা চার্জশিটের (chargesheet) মুখোমুখি হয়েছেন তাঁরা দিল্লি (Delhi) ও হিমাচল প্রদেশে (Himachal Pradesh)  কীভাবে সরকার গড়তে পারেন তা নিয়েও প্রশ্ন করেন তিনি।

মঙ্গলবার হিমাচল প্রদেশের চম্বা জেলার কাসুমপিতিতে দলীয় প্রার্থীদের সমর্থন নির্বাচনী জনসভা করতে এসেছিলেন অমিত শাহ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এখন আর রাজা-রানীদের (raja-rani) সময় নেই। ভারতে এখন সাধারণ মানুষের গণতান্ত্রিক সরকার চলছে। তাই হিমাচল প্রদেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা যে পাঁচ বছরের বেশি কোনও সরকার রাখেন না তাতে পরিবর্তন করুন। ফের এই রাজ্য ক্ষমতায় আনুন বিজেপি পার্টিকে। তাহলে এখানকার উন্নয়নের গতি কোনওভাবেই ব্যাহত হবে না।"

এরপরই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনিয়া ও মনমোহনের সরকার (Sonia-Manmohan's govt) দেশকে ১০ বছর শাসন করেছে। কিন্তু, দেশের অর্থনীতিকে (country's economy) ১১ থেকে ১০ নম্বর স্থানেও আনতে পারেনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে গত ৮ বছরে ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে (largest economy) পরিণত হয়েছে। আপনারা ফের ডবল ইঞ্জিনের সরকার তৈরি করুন। আমরা হিমাচল প্রদেশকে মাদকমুক্ত (drug-free) করব।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement