Meghalaya Counting Start From 8 Am:মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ফলাফল, গননা শুরু ৮ টা থেকে

সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গননা, ততার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোটকেন্দ্রগুলি

Photo Credit ANI

আজ মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। রাজ্যের ৫৯ টি আসনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।  হাইভোল্টেজ ক্যাম্পেনের পর এবার সবার নজর থাকবে ফলাফলের ওপর।২৭ শে ফ্রেবরুয়ারী অনুষ্ঠিত হয় বিধানসভা ভোট।যেখানে ৩৬৯ জন পদপ্রার্থী  বিধানসভা ভোটে অংশগ্রহন করেছিলেন। প্রায় ৮৫.১৭ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন এই নির্বাচনে।মোট ১২ টি জেলার ১৩ টি সেন্টারে ভোটের গণনা প্রক্রিয়া শুরু হবে।এছাড়া একটি মহকুমা সোহরাতেও থাকছে ভোটের গণনা কেন্দ্র।

২২ কোম্পানির ফোর্স রাখা হয়েছে ভোটের স্ট্র রুম পাহারা দেওয়ার জন্য । প্রতিটি কেন্দ্রে পাঁচটি করে ভিভি প্যাট খোলা হবে একসঙ্গে। পুরো প্রক্রিয়া সামাল দেওয়ার জন্য থাকছে ২৭ অবজার্ভার এবং ৫০০ মাইক্রো অবজারর্ভার।৩৮৩ রাউন্ডের কাউন্টিং হবে বলে জানা গেছে।

ভোটে কার দখলে থাকবে মেঘালয়। এটাই সব থেকে বড় প্রশ্ন।  বিজেপির সঙ্গে কি জোটে যাবে আঞ্চলিক দলগুলি, না একাই সরকার গড়বে তা জানা যাবে ফলাফলের পরই।পূর্ব পশ্চিম খাসি হিলসে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা যৌথভাবে সরকার গঠনের ক্ষেত্রে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি তারা একাংশের ভোট পেয়ে থাকেন তাহলে তারা সরকার গঠনের ক্ষেত্রে অন্য দলগুলির সঙ্গে কথা বলবে।

তবে যাবতীয় জল্পনার অবসান হবে ভোটের ফলাফল বেরোনোর পর। মানুষ কোন দিকে ঝুঁকে আছেন তা জানা যাবে ভোটের ফলাফলেই ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement