LOK SABHA ELECTIONS 2019:বারাণসী থেকে কেন দাঁড়ালেন না প্রিয়াঙ্কা?
জল মাপা হয়ে গিয়েছে কংগ্রসের(INC)। বারাণসী (Varanasi)সহ উত্তর প্রদেশে বিজেপি(BJP) কতটা কী করতে পারবে তা আগাম আঁচ করেই প্রিয়াঙ্কাকে প্রার্থী করলেন না রাহুল(Rahul Gandhi)।
৭ মে,২০১৯: জল মাপা হয়ে গিয়েছে কংগ্রসের(INC)। বারাণসী (Varanasi)সহ উত্তর প্রদেশে বিজেপি(BJP) কতটা কী করতে পারবে তা আগাম আঁচ করেই প্রিয়াঙ্কাকে প্রার্থী করলেন না রাহুল(Rahul Gandhi)। তার বদলে পুরনো প্রার্থী অজয় রাইয়ের নাম ঘোষণা করে শেষ মুহূর্তে যাকে বলে একেবারে চমকে দিয়েছে বিজেপিকে। আর এই স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ের মূলে রয়েছে রাহুল।
সুদক্ষ পটু রাজনীতিকের মতোই মোক্ষম চাল চেলেছেন রাহুল, অজয় রাইয়ের নাম ঘোষণা করে কংগ্রেস জানিয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)নিজেই নাকি চাননি বারাণসী থেকে প্রার্থী হতে সেকারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। রাহুলের এই স্ট্র্যাটেজি আঁচ করতে পারেননি অমিত শাহরাই(Amit Shaha)। বিজেপির তাবড় নেতারা নিশ্চিত ছিলেন বারাণসীর মতো হাই প্রোফাইল কেন্দ্রে এবার প্রিয়াঙ্কাকেই ঢাল করবে কংগ্রেস। সেই মতোই স্ট্যাটেজি তৈরি করেছিল বিজেপি সেটা কংগ্রেসের ঘোষণা যাকে বলে একেবারে মাঠে মারা গেল।
রাজনীতিকদের মতে বারাণসীর পরিস্থিতি আর ইন্দিরা নাতনির জনপ্রিয়তার জল মাপতেই প্রিয়াঙ্কাকে প্রার্থী করার জল্পনা রটিয়েছিল কংগ্রেস। এসবের নেপথ্যে রাহুল ছাড়াও আরও একটি মস্তিস্ক কাজ করেছে সেটি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্য প্রদেশের বিজেপির দুর্জয় ঘাঁটি ভাঙার ক্ষমতা যে রাখতে পারে এমন সৈনিককে উত্তর প্রদেশের পর্যবেক্ষক করে ময়দানে নামিয়েছেন রাহুল। সেটা যে বিফলে যাবে না বা বলা ভাল বিফলে যেতে দেওয়া হবে না সেটা দলের প্রবীণ নেতারাও বিলক্ষণ জানেন।