ECI Suspended Telangana DGP: কংগ্রেস সভাপতি অনুমুলা রেভান্থ রেড্ডিকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোর জের, বরখাস্ত তেলাঙ্গানার ডিজিপি

তেলাঙ্গানায় কংগ্রেসের জয়ের সম্ভাবনা স্পষ্ট হওয়ার পর রাজ্য কংগ্রেস সভাপতি ও প্রার্থী অনুমুলা রেভান্থ রেড্ডির হায়দরাবাদের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তেলাঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল অঞ্জনি কুমার।

Photo Credits: ANI

তেলাঙ্গানায় কংগ্রেসের জয়ের সম্ভাবনা স্পষ্ট হওয়ার পর রাজ্য কংগ্রেস সভাপতি (Telangana Congress president) ও প্রার্থী অনুমুলা রেভান্থ রেড্ডির (Anumula Revanth Reddy) হায়দরাবাদের (Hyderabad) বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তেলাঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল (Director General of Police) অঞ্জনি কুমার (Anjani Kumar)। আরও পড়ুন: PM Modi Thanks Janta Janardan: তিন রাজ্যে জয়ের পর জনতা জর্নাদনকে ধন্যবাদ জ্ঞাপন মোদির, দেখুন প্রধানমন্ত্রীর টুইট

তাঁর সঙ্গে গিয়ে রেভান্থ রেড্ডির হাতে ফুলের স্তবক তুলে দেন রাজ্য পুলিশের নোডাল অফিসার সঞ্জয় জৈন ও তেলাঙ্গানার ব্যয়ের নোডাল অফিসার মহেশ ভাগবত। এরপরই জানা যায় যে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের (Model Code of Conduct) দায়ে তেলাঙ্গানার ডিজিপি অঞ্জনি কুমারকে বরখাস্ত (suspended) করেছে ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। আরও পড়ুন: Sukhbir Badal Attack Bhagwant Mann: পাঞ্জাবের টাকা অন্য রাজ্যের নির্বাচনে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান! অভিযোগ সুখবীর সিং বাদলের

দেখুন ভিডিয়ো:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement