Arvind Kejriwal Attacks PM Modi: প্রধানমন্ত্রীকে অশিক্ষিত বলে কটাক্ষ, দিল্লির সভা থেকে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ কেজরিওয়ালের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অশিক্ষিত বলে কটাক্ষ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কেন্দ্রের ক্ষমতায় আসীন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) অশিক্ষিত (Uneducated) বলে কটাক্ষ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কেন্দ্রের ক্ষমতায় আসীন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal)। সেই সঙ্গে জিএসটির বাস্তবায়ন (implementation of GST), কৃষি আইন (farm laws) এবং কর্নাটকের (Karnataka) বিজেপির নেতৃত্বাধীন সরকারের (BJP-led government) দুর্নীতির (corruption) কথা তুলে মোদির বিরুদ্ধে সরব হন তিনি।
নয়াদিল্লির যন্তরমন্তরে আম আদমি পার্টির আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমি খুব ভীত এই কারণে যে দেশের প্রধানমন্ত্রী শিক্ষিত নন। কেউ তাঁকে যা খুশি করা থেকে কি আটকাতে পারবেন না? আমার প্রশ্ন হল, ২১ শতকে এসেও কি একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন নেই? একজন অল্পশিক্ষিত প্রধানমন্ত্রীকে ২১ শতককে গড়তে পারবে?"
তিনি আরও বলেন, "স্বাধীনতার ৭৫ বছর পর শিক্ষা ব্যবস্থার (education system) সংস্কার করার জন্য চেষ্টা করছিলেন মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। এর ফলে বেসরকারি স্কুলগুলিকে হারিয়ে দিচ্ছিল সরকারি স্কুল। মনীশ সিসোদিয়াও লক্ষ লক্ষ অভিভাবকদের কাছ থেকে সম্মান পাচ্ছিলেন। যদি প্রধানমন্ত্রী শিক্ষিত হতেন তাহলে তিনি বলতেন আমাকে মনীশ সিসোদিয়াকে দিন। আমি তাঁকে দেশের শিক্ষামন্ত্রী পদে বসাব।"
এরপরই মনীশ সিসোদিয়ার সঙ্গে স্বাধীনতা সংগ্রামে শহিদ হওয়া ভগৎ সিংয়ের (freedom fighter Bhagat Singh) তুলনা করে কেজরিওয়াল বলেন, "যদি আপ নেতা মনীশ সিসোদিয়াকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেওয়া হয় তাহলে তিনি হাসি মুখে তা মেনে নেবেন।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি আরও বলেন, "বিজেপির কর্মীরা আমাকে বলেছেন যে মোদিজি ১৮ ঘণ্টা কাজ করেন ও তিন ঘণ্টা ঘুমোন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী মোদির মধ্যে পবিত্র শক্তি রয়েছে। আমি বলি, এটা অনিদ্রাজনিত রোগের কারণে হচ্ছে।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)