Priyanka Gandhi: কর্মসংস্থান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে কটাক্ষ, ভিডিয়োতে শুনুন রাজস্থানে কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী!

রাজস্থানে ভোট প্রচারে গিয়ে মধ্যপ্রদেশের বিদায়ী বিজেপি সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কংগ্রেস শাসিত রাজস্থানে মধ্যপ্রদেশের থেকে অনেক বেশি কর্মসংস্থান হয়েছে বলেও নিজের বক্তব্যে দাবি করেন তিনি।

Photo Credits: ANI

শাহপুরা: রাজস্থানে (Rajasthan) ভোট প্রচারে গিয়ে মধ্যপ্রদেশের বিদায়ী বিজেপি সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Congress General Secretary Priyanka Gandhi Vadra)। কংগ্রেস শাসিত রাজস্থানে মধ্যপ্রদেশের থেকে অনেক বেশি কর্মসংস্থান হয়েছে বলেও নিজের বক্তব্যে দাবি করেন তিনি।

রাজস্থানের শাহপুরাতে (Shahpura) বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "আমি দু-তিন আগে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমরা কতজনের কর্মসংস্থানের (employment) ব্যবস্থা করেছি? তখন তিনি জানান আমরা ২ লক্ষ চাকরি দিয়েছি আর বাজেটে (budget) আরও এক লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছি। যার মধ্যে ৪০ হাজার চাকরি প্রক্রিয়ায় রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সাড়ে তিন বছরে মাত্র ২১টি চাকরি (job) দেওয়া হয়েছে।" আরও পড়ুন: Assam : অসম পাবলিক সার্ভিস কমিশনে টাকার বদলে চাকরির অভিযোগ, গ্রেফতার ২ আধিকারিক

দেখুন ভিডিয়ো:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement