Gandhinagar: গুজরাটে বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হল কোটি টাকার বিলিতি মদ, দেখুন সেই ভিডিয়ো

সুরাপ্রেমীদের কাছে এই দৃশ্য নিতান্তই হৃদয়বিদারক হতে চলেছে, তবে শুক্রবার গুজরাটের গান্ধীনগরে গুড়িয়ে ফেলা হল অসংখ্য মদভর্তি বোতল।

সুরাপ্রেমীদের কাছে এই দৃশ্য নিতান্তই হৃদয়বিদারক হতে চলেছে, তবে শুক্রবার গুজরাটের গান্ধীনগরে (Gandhinagar) গুড়িয়ে ফেলা হল অসংখ্য মদভর্তি বোতল। আসলে এমনিতেই গুজরাটে মদ বিক্রি নিষিদ্ধ। তারপরেও বিভিন্ন জায়গায় গোপনে বিক্রি হতে থাকে। সম্প্রতি এই নিয়ে গান্ধীনগরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৮২ হাজার দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। যার মূল্য ২.৩৮ কোটি টাকা। সেগুলি শুক্রবার বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলল পুলিশ প্রশাসন। আর সেই ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

তল্লাশি অভিযানে উদ্ধার ৮২ হাজার মদের বোতল

এক পুলিশকর্তা জানিয়েছেন, আমরা গান্ধীনগরের বিভন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৮২ হাজার মদের বোতল বাজেয়াপ্ত করেছি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ। তারপরেও বেআইনিভাবে বিক্রি হচ্ছিল। বাজেয়াপ্ত হওয়া মদের বোতল ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় কড় নজরদারি রেখছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেখুন ভিডিয়ো

ছিল পুলিশের নজরদারি

পুলিশসূত্রে খবর, ৮২ হাজার বোতেলের মধ্যে ৩৯ হাজার ৫৫২টি বিলিতি মদের বোতল ছিল। যার আনুমানিক মূল্য ছিল ১.৭৫ কোটি টাকা। এদিন গান্ধীনগরের কোবা এলাকার রাস্তায় বোতলগুলি রেখে বুলডোজার দিয়ে পিষে দেওয়া হয়। ঘটনাস্থলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement